সর্বশেষ
উচ্চ শিক্ষিত হলেই কি মানুষ হওয়া যায়? মানুষ হতে হলে কুরআন সুন্নাহর আলোকে জীবন গড়া আবশ্যকঃ হুসাইন আল আজাদ
১০৪ বছর বয়সে হজ পালন: অদম্য ঈমানের অনুপ্রেরণার প্রতীক ইন্দোনেশিয়ার এমবাহ্ মার্সিয়াহ্
মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ভয়াবহ হামলা, হঠাৎ ভয়ডরহীন বেপরোয়া ইরানের শক্তি প্রদর্শনের রহস্য কী?
আগে স্বাধীন ফিলিস্তিন চাই, ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নই আসে না, ট্রাম্পের আহ্ববানকে পাত্তা না দিয়ে পাকিস্তানের কঠোর বার্তা
সাফ ফুটবলের মসনদে আবারও আওয়ামী আমলের‘দুর্নীতির বরপুত্র’ কাজী সালাউদ্দিন
ছেলেরা উচ্চ শিক্ষিত যুগ্মসচিব ও বুয়েটের শিক্ষক, অথচ নিঃসঙ্গ বাসায় ৪-৫ দিন ধরে মরে পচে পড়েছিলেন এক বৃদ্ধা মা, দেশজুড়ে শিক্ষিত অমানুষ সন্তানদের প্রতি মানুষের তীব্র ক্ষোভ
৭৫ হাজার টাকা বেতনে পল্লী বিকাশ কেন্দ্রে চাকরি, থাকছে প্রভিডেন্ট ফান্ড-উৎসব ভাতা
মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন
খামেনি জীবিত, ধীরে ধীরে আরও সক্রিয় হচ্ছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
কুয়েত-বাহরাইনে কেন হামলা চালালো ইরান? কারণ জানিয়ে তেহরানের কড়া বার্তা
খামেনির জানাজা কবে? ইরান জানালো দাফনের সম্ভাব্য সময়
স্বর্ণের পর এবার রুপাতেও ধস, নতুন দামে চমকে উঠছে বাজার
স্বর্ণের দামে বড় ধাক্কা, এক লাফে ভরিতে কত কমলো জানলে অবাক হবেন!
রাজধানীতে আজ বজ্রসহ বৃষ্টির আভাস, স্বস্তি পেতে পারেন নগরবাসী
কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির, উত্তেজনা নতুন উচ্চতায়

ইসরায়েলি কারাগারের ভয়াবহ অভিজ্ঞতার বিবরণ দিলেন শহিদুল আলম

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলের কারাগার থেকে মুক্ত হয়ে দেশে ফেরার পর বাংলাদেশের আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলম তার বন্দিত্বকালে যা দেখেছেন তা প্রকাশ করেছেন।

শনিবার (১১ অক্টোবর) বিকেলে রাজধানীর দৃক পাঠ ভবনে এক সংবাদ সম্মেলনে শহিদুল আলম বলেন, “ইসরায়েলের জেলের ভেতরে আমাদের ওপর মানসিক নির্যাতন চালানো হয়েছিল। হামাস সমর্থক বলে দাবি করা এক সহযাত্রীকে হত্যা হুমকি দেওয়া হয়েছিল।”

তিনি জানান, আটক অবস্থায় তাদের হাত পেছনে বেঁধে হাঁটুমুড়ে বসানো হতো এমন স্থানে যেখানে ইসরায়েলি সেনারা আগে থেকেই মূত্রত্যাগ করেছিল। বাংলাদেশি পাসপোর্ট ফেলে দেওয়া হয় এবং তা তুলতে গেলে ধাক্কা বা আঘাত করা হতো। দুই সহযাত্রীকেও কথা বলার কারণে মেশিনগানের ব্যারেল দিয়ে মারধর করা হয়।

শহিদুল আলম বলেন, তাদের একটি দূরবর্তী, গোপন কারাগারে রাখা হয়। সেখানে অনশন কর্মসূচি পালন করা হয় এবং আড়াই দিনে মাত্র একটি প্লেট খাবার দেওয়া হয়। শুতে দেওয়া হয় ঠান্ডা লোহার বিছানায়, এবং শৌচাগারের অবস্থা ছিল নোংরা ও অস্বাস্থ্যকর। গভীর রাতে হঠাৎ মেশিনগান হাতে সেনারা ঢুকে চিৎকার করত এবং নির্দেশ না মানলে শারীরিক হুমকি দিত।

তিনি জানান, দেশে ফেরার পর আন্তর্জাতিক পর্যায়ে একটি নেটওয়ার্ক গড়ার পরিকল্পনা করা হয়েছে। যদি গ্লোবাল লিডাররা এগিয়ে না আসে, তবে সক্রিয় কর্মীরা উদ্যোগ নিয়ে গাজা সহ অন্যান্য মানবাধিকার কার্যক্রম চালিয়ে যাবে। শহিদুল আলম দেশের জুলাই মাসের অভ্যুত্থানের সময় রাস্তায় নেমে আন্দোলন চালানো অভিজ্ঞতাকে উদাহরণ হিসেবে উল্লেখ করেন।

শহিদুল আলম দৃকের ব্যবস্থাপনা পরিচালক। তিনি ফিলিস্তিনে মানবাধিকার এবং ইসরায়েলি নৌ অবরোধ ভাঙার জন্য অংশগ্রহণ করেছিলেন। তার মুক্তিতে বাংলাদেশ সরকার, তুরস্ক ও অন্যান্য সংশ্লিষ্ট পক্ষ কূটনৈতিক সহায়তা প্রদান করেছে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত