আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: একুশে পদক প্রদান অনুষ্ঠানে অংশ নিতে সচিবালয় থেকে হেঁটে তারেক রহমান ওসমানী স্মৃতি মিলনায়তনে যান।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) মন্ত্রিসভার বৈঠক শেষ করে প্রধানমন্ত্রী সচিবালয় থেকে পায়ে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তন-এ আয়োজিত একুশে পদক প্রদান অনুষ্ঠানে উপস্থিত হন।
এর আগে সকালে তিনি মন্ত্রিপরিষদ বিভাগে মন্ত্রিসভার প্রথম বৈঠকে সভাপতিত্ব করেন। অনুষ্ঠান শেষে দুপুর ১২টা ৫ মিনিটে সচিবালয়ের ১ নম্বর গেট দিয়ে হেঁটে পুনরায় বাংলাদেশ সচিবালয়-এ ফেরেন প্রধানমন্ত্রী।
এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন তার কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। নিরাপত্তা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর আশপাশে এসএসএফ, পিজিআরসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করেন।