সর্বশেষ
উচ্চ শিক্ষিত হলেই কি মানুষ হওয়া যায়? মানুষ হতে হলে কুরআন সুন্নাহর আলোকে জীবন গড়া আবশ্যকঃ হুসাইন আল আজাদ
১০৪ বছর বয়সে হজ পালন: অদম্য ঈমানের অনুপ্রেরণার প্রতীক ইন্দোনেশিয়ার এমবাহ্ মার্সিয়াহ্
মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ভয়াবহ হামলা, হঠাৎ ভয়ডরহীন বেপরোয়া ইরানের শক্তি প্রদর্শনের রহস্য কী?
আগে স্বাধীন ফিলিস্তিন চাই, ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নই আসে না, ট্রাম্পের আহ্ববানকে পাত্তা না দিয়ে পাকিস্তানের কঠোর বার্তা
সাফ ফুটবলের মসনদে আবারও আওয়ামী আমলের‘দুর্নীতির বরপুত্র’ কাজী সালাউদ্দিন
ছেলেরা উচ্চ শিক্ষিত যুগ্মসচিব ও বুয়েটের শিক্ষক, অথচ নিঃসঙ্গ বাসায় ৪-৫ দিন ধরে মরে পচে পড়েছিলেন এক বৃদ্ধা মা, দেশজুড়ে শিক্ষিত অমানুষ সন্তানদের প্রতি মানুষের তীব্র ক্ষোভ
৭৫ হাজার টাকা বেতনে পল্লী বিকাশ কেন্দ্রে চাকরি, থাকছে প্রভিডেন্ট ফান্ড-উৎসব ভাতা
মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন
খামেনি জীবিত, ধীরে ধীরে আরও সক্রিয় হচ্ছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
কুয়েত-বাহরাইনে কেন হামলা চালালো ইরান? কারণ জানিয়ে তেহরানের কড়া বার্তা
খামেনির জানাজা কবে? ইরান জানালো দাফনের সম্ভাব্য সময়
স্বর্ণের পর এবার রুপাতেও ধস, নতুন দামে চমকে উঠছে বাজার
স্বর্ণের দামে বড় ধাক্কা, এক লাফে ভরিতে কত কমলো জানলে অবাক হবেন!
রাজধানীতে আজ বজ্রসহ বৃষ্টির আভাস, স্বস্তি পেতে পারেন নগরবাসী
কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির, উত্তেজনা নতুন উচ্চতায়

এটিএম আজহারুল ইসলাম: যারা মন্দিরে হামলা করত তারা এখন দেশে নেই

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: রংপুরে অনুষ্ঠিত এক শ্রমিক সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র নির্বাহী সদস্য এটিএম আজহারুল ইসলাম বলেছেন, “পূজার সময় যারা মন্দিরে হামলা করত, তারা এখন দেশে নেই।” তিনি দাবি করেন, এবারের দুর্গাপূজায় দেশের কোথাও হামলার ঘটনা ঘটেনি, যা প্রমাণ করে পরিস্থিতি আগের তুলনায় স্থিতিশীল।

শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে রংপুরের বদরগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আয়োজিত শ্রমিক সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

এ সময় তিনি বলেন, “যারা মুখে মুখে অমুসলিম ভাইদের নিরাপত্তার কথা বলেন, তাদের শাসনামলেই সবচেয়ে বেশি হামলা হয়েছে। এবারের দুর্গাপূজায় কোন সহিংসতা হয়নি, এটা প্রমাণ করে মানুষ এখন আগের তুলনায় নিরাপদ।”

আওয়ামী লীগকে ইঙ্গিত করে তিনি বলেন, “আমরা ইসলাম বিদ্বেষী নই, ইসলাম আমাদের শিখিয়েছে, যে যার ধর্ম স্বাধীনভাবে পালন করবে। আমরা চাই এমন একটি সমাজব্যবস্থা, যেখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, শ্রমিক ও মালিক সবাই সমানভাবে নিরাপত্তা পাবে।”

তিনি আরও বলেন, “আমরা শুধু রাজনীতি করার জন্য রাজনীতি করি না। আমরা এমন একটি রাষ্ট্রব্যবস্থা গঠন করতে চাই যেখানে শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার পাবে এবং সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে।”

আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গে জামায়াতের এই কেন্দ্রীয় নেতা বলেন, “আগামী নির্বাচনেই নির্ধারিত হবে বাংলাদেশ স্বাধীন ও সার্বভৌম থাকবে কিনা। মানুষ যাতে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে, সেই পরিবেশ বজায় রাখা জরুরি। কেউ ভোট কেন্দ্র দখল করতে চাইলে প্রতিহত করা হবে।”

সভায় সভাপতিত্ব করেন উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মুহা. শাহিনুর ইসলাম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক এম. এ. মতিন সরকার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক আবুল হাশেম বাদল, মো. বেলাল আবেদীন, শাহ মুহাম্মদ রুস্তম আলী ও নূর আলম সিদ্দিকীসহ স্থানীয় জামায়াত ও ছাত্রশিবির নেতৃবৃন্দ।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত