
আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: ২০২৬ সালের এসএসসি পরীক্ষা সামনে রেখে প্রবেশপত্র বিতরণ নিয়ে জরুরি নির্দেশনা দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড।
বুধবার (৮ এপ্রিল) বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অবহেলার কোনো সুযোগ নেই।
নির্দেশনায় জানানো হয়, এসএসসি পরীক্ষার প্রবেশপত্র ইতোমধ্যে বোর্ড থেকে কেন্দ্র সচিবদের কাছে পাঠানো হয়েছে। এখন সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে কেন্দ্র সচিবদের কাছ থেকে প্রবেশপত্র সংগ্রহ করে তা পরীক্ষার্থীদের মধ্যে দ্রুত বিতরণ করতে হবে।
বিশেষভাবে বলা হয়েছে, পরীক্ষা শুরুর কমপক্ষে সাত দিন আগে শিক্ষার্থীদের হাতে প্রবেশপত্র পৌঁছে দিতে হবে। এতে করে কোনো ধরনের জটিলতা বা বিভ্রান্তি এড়ানো সম্ভব হবে।
বোর্ডের পক্ষ থেকে সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠান প্রধানকে এ নির্দেশনা যথাযথভাবে পালন করার জন্য অনুরোধ জানানো হয়েছে।



























