আওয়ার টাইমস নিউজ।
নিউজ ডেস্ক: ২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এবার এসএসসি ও সমমান পরীক্ষায় সব শিক্ষা বোর্ড মিলিয়ে ফেল করেছে ৬ লাখ ৬৬০ জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র ৩ লাখ ২৪ হাজার ৭১৬ জন এবং ছাত্রী ২ লাখ ৭৫ হাজার ৯৪৪ জন। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই প্রশ্ন ছুড়ে দিয়েছে এত ফেল কেন? অনেকেই মন্তব্য করছেন, বিগত হাসিনা সরকারের আমলে শিক্ষা ব্যবস্থাকে সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হয়েছে, এর ফলেই এত ফেল এসেছে।
আজ বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর ২টায় আন্তঃশিক্ষা বোর্ড এই ফল প্রকাশ করে। শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ড মিলিয়ে মোট পরীক্ষার্থী ছিল ১৯ লাখ ২৮ হাজার ৯৭০ জন। এর মধ্যে ছাত্র ৯ লাখ ৬১ হাজার ২৩১ জন এবং ছাত্রী ৯ লাখ ৬৭ হাজার ৭৩৯ জন।
এবার জিপিএ ৫ পেয়েছে ১ লাখ ৩৯ হাজার ৩২ জন শিক্ষার্থী। যা গতবারের তুলনায় ৪২ হাজার ১২৭ কম।
ফলাফল জানা যাবে www.educationboardresults.gov.bd ও www.eboardresults.com ওয়েবসাইটে। এছাড়া মোবাইল থেকে মেসেজ অপশনে SSC <বোর্ডের প্রথম তিন অক্ষর> <রোল> <২০২৫> লিখে ১৬২২২ নম্বরে পাঠিয়ে ফলাফল জানা যাবে।
ফলাফলে অসন্তুষ্ট শিক্ষার্থীরা ১১ থেকে ১৭ জুলাই পর্যন্ত এসএমএসের মাধ্যমে খাতা চ্যালেঞ্জ বা পুনঃনিরীক্ষার আবেদন করতে পারবে।