আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কফিনের ওপর কারবালার আত্মত্যাগের প্রতীক হিসেবে পরিচিত একটি লাল পতাকা রাখা হয়েছে। ইরানের মাশহাদে অবস্থিত ইমাম রেজা মাজার থেকে পতাকাটি আনা হয়।
জানা গেছে, আগামী ৯ জুলাই মাশহাদের ওই পবিত্র মাজার প্রাঙ্গণে তাকে দাফন করা হবে। এর আগে দেশজুড়ে শোক ও বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
মধ্যপ্রাচ্য ও ইসলামি রাজনীতি বিশ্লেষক নাদের হাশেমি জানান, লাল পতাকাটি শিয়া মুসলিমদের কাছে ইমাম হোসেন (রা.)-এর কারবালার শাহাদাত ও আত্মত্যাগের প্রতীক হিসেবে বিবেচিত হয়।
তার মতে, ইরানের রাষ্ট্রীয় আয়োজনের মাধ্যমে খামেনির মৃত্যুকে কারবালার আত্মত্যাগের প্রতীকের সঙ্গে যুক্ত করে উপস্থাপনের চেষ্টা করা হচ্ছে। শিয়া ধর্মীয় ঐতিহ্যে এই প্রতীক ন্যায়, ত্যাগ এবং প্রতিরোধের বিশেষ বার্তা বহন করে।
বিশ্লেষকদের মতে, কফিনে এই প্রতীকী পতাকা ব্যবহারের মাধ্যমে ইরানের রাজনৈতিক ও ধর্মীয় নেতৃত্ব একটি শক্তিশালী প্রতীকী বার্তা দেওয়ার চেষ্টা করেছে।