আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে চলমান কূটনৈতিক আলোচনার কোনো সমাধান বের করতে পারেনি। নিরাপত্তা সূত্রের খবর অনুযায়ী, শেষ ২৪ ঘণ্টায় তারা সিদ্ধান্ত নিয়েছে যে কোনো আলোচনার সুযোগ নেই।
এরপরই সংঘাত শুরু হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। ইতিমধ্যে ইসরায়েলের আকাশসীমা বন্ধ করা হয়েছে এবং সতর্কবার্তা জারি করা হয়েছে। শনিবার সকালে ইসরায়েল ইরানের রাজধানী তেহরানে হামলা চালিয়েছে, যা দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বাড়িয়েছে। পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
সূত্র: আল জাজিরা, এপি