আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক, সংসদ সদস্য ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, “জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের ত্যাগের কারণে আমরা এই সংসদে বসতে পেরেছি। আমরা ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ের সৈনিক। কেউ যেন সংসদকে কলুষিত করতে পারে না।
তিনি আরও বলেন, তারা চান সংসদকে সম্পূর্ণ ফ্যাসিস্টমুক্ত ও দোসরমুক্ত রাখা হোক। বক্তব্য শেষে তিনি ‘ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগান দেন।কোনো ফ্যাসিস্ট বা তার দোসর যেন বক্তব্য দিয়ে সংসদকে কলুষিত করতে না পারে: নাহিদ ইসলাম।
এছাড়া নাহিদ ইসলাম ত্রয়োদশ সংসদে উত্থাপিত শোক প্রস্তাবে শহীদদের নাম অন্তর্ভুক্ত করার প্রস্তাব দিয়েছেন। তাঁর প্রস্তাবের ভিত্তিতে তালিকায় যুক্ত হয়েছে বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ, সীমান্তে হত্যাকাণ্ডের শিকার কিশোরী ফেলানী খাতুন এবং ইনকিলাব মঞ্চের শহীদ শরিফ ওসমান বিন হাদিসহ আরও কয়েকজন শহীদ।
স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ জানিয়েছেন, প্রস্তাবিত নামগুলো শোক প্রস্তাবে অন্তর্ভুক্ত করা হবে।