সর্বশেষ
দিল্লিতে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ, সাময়িক বন্ধ ইন্টারনেট
রাষ্ট্রপতির পদত্যাগের সিদ্ধান্ত, চলতি মাসেই বঙ্গভবন ছাড়তে পারেন সাহাবুদ্দিন
পাকিস্তানে প্রবল বর্ষণে বন্যা ও ভূমিধসে নিহত ৩৭
নারী কেলেঙ্কারিতে পতন: জামায়াত থেকে এমপি নজরুল বহিষ্কার, সাতক্ষীরা-৪ আসনে উপ-নির্বাচন!
ইরানের বিরুদ্ধে হামলায় সহায়তাকারীদের কঠোর সতর্কবার্তা
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল

ক্যাম্পাসে শিবিরের উত্থান, তবুও বিশ্লেষকদের দৃষ্টিতে জাতীয় নির্বাচনে বিএনপিই এগিয়ে

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

রাজনীতি: ঢাকা বিশ্ববিদ্যালয় (ডাকসু) ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাকসু) নির্বাচনে ইসলামী ছাত্রশিবিরের জয় বাংলাদেশে ছাত্ররাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে। এই জয়কে অনেকে ইসলামপন্থীদের পুনরুত্থানের ইঙ্গিত হিসেবে দেখছেন। তবে আন্তর্জাতিক ও দেশীয় বিশ্লেষকদের মতে, এই ফলাফল সরাসরি জাতীয় নির্বাচনে ইসলামপন্থীদের শক্তি বাড়ার প্রমাণ নয়, বরং তরুণ ভোটারদের মধ্যে কৌশলগত ভোটের প্রবণতা বেড়ে যাওয়ার একটি ইঙ্গিত।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, জেনারেশন জেড ভোটাররা এখন আর শুধু আদর্শের ভিত্তিতে ভোট দেন না। বরং তারা ভাবেন, কোন দল বাস্তবে জিততে পারবে এবং সেই হিসাব কষেই সিদ্ধান্ত নেন। এজন্য ক্যাম্পাসে অনেক শিক্ষার্থী বামপন্থী বা মধ্যপন্থীদের সমর্থন করলেও শেষ পর্যন্ত ভোট দিয়েছেন শিবিরকে, কারণ তাদের চোখে জয়ের সম্ভাবনা একমাত্র ওই দলেরই ছিল।

এই প্রবণতা জাতীয় নির্বাচনেও প্রভাব ফেলতে পারে। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে নির্ধারিত জাতীয় ভোটে বিএনপিই এখন ‘ফেবারিট’ হিসেবে আলোচনায় আছে। কারণ তরুণদের একটি বড় অংশ বিশ্বাস করছে, শেখ হাসিনার বিদায়ের পর ক্ষমতার জন্য বাস্তব প্রতিদ্বন্দ্বী একমাত্র বিএনপিই। সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং (সানেম)-এর এক জরিপে দেখা গেছে, ৩৮.৮ শতাংশ তরুণ মনে করছে বিএনপি জিতবে, আর জামায়াতে ইসলামীকে সমর্থন করছে ২১.৫ শতাংশ।

রাজনীতিবিদদের ভাষায় এটি এক ধরনের ‘সেলফ-ফুলফিলিং প্রফেসি’। অর্থাৎ যত বেশি মানুষ বিএনপিকে একমাত্র প্রতিদ্বন্দ্বী মনে করছে, ততই ভোটাররা তাদের দিকে ঝুঁকছে। ফলে বিএনপি আরও অজেয় হয়ে উঠছে এবং প্রতিদ্বন্দ্বী দলগুলোকে দুর্বল করে দিচ্ছে।

বিশ্লেষকরা বলছেন, শেখ হাসিনা আমলে দীর্ঘদিনের একতরফা নির্বাচনী অভিজ্ঞতা তরুণদের মধ্যে এক নতুন ভোটসংস্কৃতি তৈরি করেছে। যেখানে বাস্তবতা ও জয়ের সম্ভাবনা আদর্শের চেয়ে বড় বিষয় হয়ে উঠেছে। এর ফলে ছোট বা বিকল্প রাজনৈতিক শক্তিগুলোকে অনেকেই ‘অপচয় হওয়া ভোট’ হিসেবে দেখতে শুরু করেছে।

তবে বিএনপির জন্য এটি সহজ রাস্তা নয়। দলটির ভেতরে এখনও নেতৃত্ব ও ঐক্য নিয়ে প্রশ্ন রয়েছে। কিন্তু তাদের দীর্ঘ অভিজ্ঞতা, সাংগঠনিক ভিত্তি এবং তরুণদের চোখে শাসনক্ষমতার বাস্তব বিকল্প হিসেবে অবস্থান, এসব কারণে বিশ্লেষকদের মতে আসন্ন নির্বাচনে তাদের পাল্লাই এখন ভারী।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত