আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: দুর্নীতি দমন কমিশন (দুদক) কার্যালয়ে হঠাৎ করে সাকিব আল হাসানের ভক্তদের ঢল নামে। তারা সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ জমা দেওয়ার দাবি জানায়।
ঘটনা ঘটে বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে সেগুনবাগিচায়। দুদক সূত্র জানায়, ২০–৩০ জনের ওই দল স্লোগান দিতে দিতে অফিসে প্রবেশ করে। কর্মকর্তাদের ওপর চাপ সৃষ্টি করলে, অফিসের স্বাভাবিক কাজ বাধাগ্রস্ত হয়। অবশেষে সংশ্লিষ্ট বিভাগ বাধ্য হয়ে অভিযোগ গ্রহণ করে।
দুদকের এক কর্মকর্তা বলেন, অভিযোগ জমা পড়লেও তা সরাসরি তদন্তে যাবে না। প্রাথমিক যাচাই-বাছাই ও সুনির্দিষ্ট তথ্য না মিললে অভিযোগ বাতিল করা হবে।