
আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তার অন্ত্রে প্রদাহ ও শরীরে পানিশূন্যতা দেখা দেওয়ায় রক্তনালির মাধ্যমে তরল পদার্থ দেওয়া হচ্ছে। তবে এমন বিষক্রিয়ায় অনেক সময় রোগীর মৃত্যুও ঘটে।
৭৫ বছর বয়সী নেতানিয়াহু বর্তমানে বাসায় বিশ্রামে রয়েছেন এবং সেখান থেকেই দাপ্তরিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন বলে জানিয়েছে তার কার্যালয়। চিকিৎসকরা তিনদিন সম্পূর্ণ বিশ্রামের পরামর্শ দিয়েছেন।
২০২৩ সালে নেতানিয়াহুর শরীরে পেসমেকার বসানো হয়েছিল। এরপর গত ডিসেম্বরে মূত্রনালির সংক্রমণ ধরা পড়ায় তার প্রোস্টেট অপসারণ করা হয়। ফলে তার স্বাস্থ্যের অবস্থা নিয়েও নতুন করে শঙ্কা দেখা দিয়েছে বলে আন্তর্জাতিক মহল মনে করছে।





























