আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কফিনে শ্রদ্ধা নিবেদন করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত ফুটেজে তাকে কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে দেখা যায়।
এই সফরে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির এবং একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলও উপস্থিত ছিলেন। তারাও প্রয়াত নেতার প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন।
প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা প্রশমনে পাকিস্তান কূটনৈতিক পর্যায়ে মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা রাখার চেষ্টা করছে। এ লক্ষ্যে দুই দেশের মধ্যে যোগাযোগ রক্ষা, বৈঠকের পরিবেশ তৈরিসহ বিভিন্ন কূটনৈতিক উদ্যোগে ইসলামাবাদ সক্রিয় রয়েছে।
বিশ্লেষকদের মতে, আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখা এবং মধ্যপ্রাচ্যের কূটনৈতিক ভারসাম্য রক্ষায় পাকিস্তানের এই ভূমিকা ভবিষ্যতেও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।