সর্বশেষ
দিল্লিতে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ, সাময়িক বন্ধ ইন্টারনেট
রাষ্ট্রপতির পদত্যাগের সিদ্ধান্ত, চলতি মাসেই বঙ্গভবন ছাড়তে পারেন সাহাবুদ্দিন
পাকিস্তানে প্রবল বর্ষণে বন্যা ও ভূমিধসে নিহত ৩৭
নারী কেলেঙ্কারিতে পতন: জামায়াত থেকে এমপি নজরুল বহিষ্কার, সাতক্ষীরা-৪ আসনে উপ-নির্বাচন!
ইরানের বিরুদ্ধে হামলায় সহায়তাকারীদের কঠোর সতর্কবার্তা
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল

খেলতে গিয়ে কুড়িয়ে পাওয়া বস্তুর বিস্ফোরণে আহত শিশু তামিম

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: রাজধানীর মিরপুর আনসার ক্যাম্প এলাকার বিহারী পাড়ায় ঘটে গেছে এক মর্মান্তিক দুর্ঘটনা। খেলাধুলার সময় কুড়িয়ে পাওয়া একটি অজানা বস্তুর বিস্ফোরণে আহত হয়েছে তামিম হোসেন (১০) নামে এক শিশু। আহত তামিম বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে, এবং তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

ঘটনাটি ঘটে শুক্রবার সকাল প্রায় দশটার দিকে। এলাকাবাসীর ধারণা, বিস্ফোরিত বস্তুটি ককটেল বা এ ধরনের কোনো বিস্ফোরক হতে পারে। শিশুটির মা নার্গিস আক্তার জানান, তিনি বাসায় গৃহকর্মে ব্যস্ত ছিলেন, আর তার ছেলে বন্ধুদের সঙ্গে খেলতে গিয়েছিল। কিছুক্ষণ পর খবর পান, একটি বিস্ফোরণের শব্দে এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ছেলেকে দেখতে দৌড়ে গিয়ে দেখেন, তামিম রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে আছে। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নেওয়া হয়।

চিকিৎসকেরা জানিয়েছেন, বিস্ফোরণে শিশুটির ডান হাত ও পেটে মারাত্মক জখম হয়েছে। ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, “আহত শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, অবস্থা বেশ গুরুতর। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।”

স্থানীয়দের তথ্য অনুযায়ী, আহত তামিম লক্ষ্মীপুর সদর উপজেলার রিকশাচালক আনোয়ার হোসেনের ছেলে। পরিবারটি বর্তমানে রাজধানীর মিরপুর বিহারী ক্যাম্প এলাকায় ভাড়া বাসায় বসবাস করছে। শিশুটির বাবা অসুস্থ হয়ে লিভারের জটিলতায় ভুগছেন।

ঘটনাটি তদন্তে নেমেছে আইনশৃঙ্খলা বাহিনী। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ফেলে দেওয়া পুরনো কোনো বিস্ফোরক দ্রব্য থেকেই এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত