সর্বশেষ
দিল্লিতে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ, সাময়িক বন্ধ ইন্টারনেট
রাষ্ট্রপতির পদত্যাগের সিদ্ধান্ত, চলতি মাসেই বঙ্গভবন ছাড়তে পারেন সাহাবুদ্দিন
পাকিস্তানে প্রবল বর্ষণে বন্যা ও ভূমিধসে নিহত ৩৭
নারী কেলেঙ্কারিতে পতন: জামায়াত থেকে এমপি নজরুল বহিষ্কার, সাতক্ষীরা-৪ আসনে উপ-নির্বাচন!
ইরানের বিরুদ্ধে হামলায় সহায়তাকারীদের কঠোর সতর্কবার্তা
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল

গণহ’ত্যায় সহযোগিতার অভিযোগে ৩১ সাংবাদিকের বিরুদ্ধে মামলা, তদন্তে পিবিআই

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

নিউজ ডেস্ক: ২০২৪ সালের জুলাই মাসে সংঘটিত গণহত্যায় সহযোগিতার অভিযোগে আওয়ামীপন্থি ৩১ জন সাংবাদিকের বিরুদ্ধে মামলা হয়েছে। শহীদ মোহাম্মদ আদিলের বাবা এই মামলা দায়ের করেন। আদালত মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দিয়েছেন।

গত সোমবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে মামলাটি দায়ের করা হয়। এতে আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ১২০(খ), ১৪৩, ২০৩, ৪৩১, ৪৪০, ৫০০, ৫০১, ৫০২, ৫০৪, ৫০৫, ৫০৫(ক) ও ৫০৬ ধারায় অভিযোগ আনা হয়েছে।

অভিযুক্তদের তালিকা

অভিযুক্তদের মধ্যে রয়েছেন-শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ও মুক্তিযুদ্ধের চেতনার সাংবাদিক ফোরামের সভাপতি ইকবাল সোবহান চৌধুরী, বাসসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম আজাদ, জাতীয় প্রেস ক্লাবের তৎকালীন সভাপতি ফরিদা ইয়াসমিন, একুশে টিভির সাবেক সিইও মঞ্জুরুল আহসান বুলবুল, বাংলাদেশ প্রতিদিনের সাবেক সম্পাদক নঈম নিজাম, একাত্তর টিভির সাবেক সিইও মোজাম্মল বাবু, ডিবিসি নিউজের সম্পাদক জায়েদুল আহসান পিন্টুসহ বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক, সংবাদপত্র নেতা এবং টিভি চ্যানেলের নিউজ হেডরা।

মামলার অভিযোগ

মামলার বিবরণে বলা হয়েছে, ২০০৯ সাল থেকে ভুয়া ও পূর্বনির্ধারিত নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনা প্রায় ১৬ বছর ক্ষমতায় ছিলেন। এই সময়ে তিনি এবং তার সরকার বিরোধী আন্দোলন দমন করতে হত্যাকাণ্ড, গুম, নিপীড়ন ও দমন-পীড়ন চালায়।

অভিযোগে বলা হয়, অভিযুক্ত সাংবাদিক ও গণমাধ্যম নেতারা তাদের বক্তব্য, সংবাদ ও আর্থিক প্রভাবের মাধ্যমে স্বৈরাচারী সরকারকে ক্ষমতায় টিকিয়ে রাখতে সক্রিয় ভূমিকা রাখেন। ২০২৪ সালের ২৪ জুলাই তারা গণভবনে শেখ হাসিনার সঙ্গে বৈঠক করে তাকে সমর্থনের আশ্বাস দেন এবং একই বছরের ২৭ জুলাই জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত সমাবেশে বিরোধী আন্দোলনকে ‘জঙ্গি কর্মকাণ্ড’ আখ্যা দিয়ে বিভ্রান্তিমূলক প্রচারণা চালান।

শহীদ আদিলের ঘটনা

মামলার বাদী শহীদ মোহাম্মদ আদিলের বাবা জানান, তার ছেলে ২০২৪ সালের ১৯ জুলাই যাত্রাবাড়ীর সাইনবোর্ড এলাকায় পুলিশের গুলিতে নিহত হয়। আদিল তখন দশম শ্রেণির ছাত্র ছিল।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত