সর্বশেষ
দিল্লিতে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ, সাময়িক বন্ধ ইন্টারনেট
রাষ্ট্রপতির পদত্যাগের সিদ্ধান্ত, চলতি মাসেই বঙ্গভবন ছাড়তে পারেন সাহাবুদ্দিন
পাকিস্তানে প্রবল বর্ষণে বন্যা ও ভূমিধসে নিহত ৩৭
নারী কেলেঙ্কারিতে পতন: জামায়াত থেকে এমপি নজরুল বহিষ্কার, সাতক্ষীরা-৪ আসনে উপ-নির্বাচন!
ইরানের বিরুদ্ধে হামলায় সহায়তাকারীদের কঠোর সতর্কবার্তা
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল

গাজামুখী জাহাজ থেকে বাংলাদেশের শহিদুল আলমকে আটক করল ই’স’রাইলি বাহিনী

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের গাজামুখী মানবিক সহায়তাবাহী জাহাজ দ্য কনশেন্স থেকে বাংলাদেশের খ্যাতনামা ফটোগ্রাফার ও লেখক শহিদুল আলমকে আটক করেছে ইসরায়েলি সেনাবাহিনী।

আটকের আগ মুহূর্তে তিনি ফেসবুকে একটি ভিডিওবার্তা প্রকাশ করে জানান, “আমি শহিদুল আলম, বাংলাদেশের ফটোগ্রাফার ও লেখক। যদি আপনারা এই ভিডিওটি দেখেন, তার মানে আমাদের জাহাজকে সমুদ্রে থামিয়ে দিয়েছে ইসরায়েলি বাহিনী এবং আমাকে আটক করা হয়েছে। যুক্তরাষ্ট্র ও পশ্চিমা শক্তির সহযোগিতায় তারা গাজায় গণহত্যা চালাচ্ছে। আমি সকল স্বাধীনতাকামী মানুষকে আহ্বান জানাই— ফিলিস্তিনের স্বাধীনতার সংগ্রাম চালিয়ে যেতে।”

এরপর অল্প সময়ের মধ্যেই শহিদুল আলমের জাহাজে হামলার খবর নিশ্চিত করে আন্তর্জাতিক গণমাধ্যম আলজাজিরা। প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি নৌবাহিনী ‘ফ্রিডম ফ্লোটিলা’ বহরে থাকা দ্য কনশেন্স জাহাজে হামলা চালায়। এতে শহিদুল আলমসহ ৯৩ জন সাংবাদিক, চিকিৎসক ও মানবাধিকারকর্মী ছিলেন।

ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় পরে এক্স-বার্তায় জানায়, “গাজা উপকূলে সামরিক নৌ-অবরোধ ভাঙার প্রচেষ্টা ব্যর্থ করা হয়েছে। জাহাজ ও যাত্রীদের নিরাপদে ইসরায়েলি বন্দরে নেওয়া হয়েছে এবং তারা সবাই সুস্থ আছেন।”

উল্লেখ্য, শহিদুল আলম যে জাহাজে ছিলেন, সেটি আন্তর্জাতিক উদ্যোগ ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন (FFC) এবং থাউজেন্ড ম্যাডলিনস টু গাজা (TMTG)-এর অংশ। এই অভিযানের লক্ষ্য ছিল গাজার অবরোধ ভাঙা ও সংবাদমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা।

সূত্র: আলজাজিরা

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত