সর্বশেষ
দিল্লিতে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ, সাময়িক বন্ধ ইন্টারনেট
রাষ্ট্রপতির পদত্যাগের সিদ্ধান্ত, চলতি মাসেই বঙ্গভবন ছাড়তে পারেন সাহাবুদ্দিন
পাকিস্তানে প্রবল বর্ষণে বন্যা ও ভূমিধসে নিহত ৩৭
নারী কেলেঙ্কারিতে পতন: জামায়াত থেকে এমপি নজরুল বহিষ্কার, সাতক্ষীরা-৪ আসনে উপ-নির্বাচন!
ইরানের বিরুদ্ধে হামলায় সহায়তাকারীদের কঠোর সতর্কবার্তা
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল

গাজামুখী মানবিক নৌবহর থেকে সরে দাঁড়াল ইতালি

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

আন্তর্জাতিক ডেস্ক: গাজায় মানবিক সাহায্য পৌঁছে দিতে যাত্রা করা আন্তর্জাতিক নৌবহর ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ থেকে নিজেদের যুদ্ধজাহাজ সরিয়ে নিয়েছে ইতালি। মঙ্গলবার ইতালির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, গাজার উপকূল থেকে প্রায় ১৫০ নটিক্যাল মাইল দূরে পৌঁছানোর পর তারা আর বহরের সঙ্গে থাকবে না। এতে ফ্লোটিলার যাত্রীদের নিরাপত্তা আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

৪০টির বেশি জাহাজ ও পাঁচ শতাধিক যাত্রী নিয়ে গঠিত এ অভিযানে অংশ নিয়েছেন বিভিন্ন দেশের সংসদ সদস্য, আইনজীবী, মানবাধিকারকর্মী ও সুপরিচিত পরিবেশবাদী গ্রেটা থুনবার্গ। তাদের লক্ষ্য ইসরায়েলের আরোপিত অবরোধ ভেঙে গাজায় সরাসরি ত্রাণ পৌঁছে দেওয়া।

ইতালি বিকল্প হিসেবে সাইপ্রাসে নোঙর করে সহায়তা পাঠানোর প্রস্তাব দিয়েছিল। তবে আয়োজকেরা তা প্রত্যাখ্যান করে জানিয়েছেন, যে কোনো পরিস্থিতিতে তাদের যাত্রা অব্যাহত থাকবে।

সম্প্রতি গ্রিস উপকূলে বহরটি ড্রোন হামলার মুখে পড়ে। ফ্লোটিলা সদস্যরা এর জন্য ইসরায়েলকে দায়ী করলেও দেশটি অভিযোগ অস্বীকার করে জানিয়েছে, গাজায় সহায়তা পৌঁছাতে তারা অনুমতি দেবে না।

ফ্লোটিলার ইতালীয় মুখপাত্র মারিয়া এলেনা দেলিয়া আশঙ্কা প্রকাশ করেছেন, যেকোনো মুহূর্তে তাদের ওপর আক্রমণ হতে পারে। একইসঙ্গে ইতালির প্রতিরক্ষামন্ত্রী ধারণা করছেন, ইসরায়েল হয়তো বহরটি থামিয়ে অংশগ্রহণকারীদের আটক করবে। এদিকে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি অভিযাত্রা বন্ধের আহ্বান জানিয়েছেন এবং পোপ লিও যাত্রীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের আক্রমণের পর থেকে গাজায় ইসরায়েলের টানা সামরিক অভিযান চলছে। স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, এ পর্যন্ত ৬৬ হাজারের বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন।

সূত্র: রয়টার্স

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত