সর্বশেষ
উচ্চ শিক্ষিত হলেই কি মানুষ হওয়া যায়? মানুষ হতে হলে কুরআন সুন্নাহর আলোকে জীবন গড়া আবশ্যকঃ হুসাইন আল আজাদ
১০৪ বছর বয়সে হজ পালন: অদম্য ঈমানের অনুপ্রেরণার প্রতীক ইন্দোনেশিয়ার এমবাহ্ মার্সিয়াহ্
মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ভয়াবহ হামলা, হঠাৎ ভয়ডরহীন বেপরোয়া ইরানের শক্তি প্রদর্শনের রহস্য কী?
আগে স্বাধীন ফিলিস্তিন চাই, ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নই আসে না, ট্রাম্পের আহ্ববানকে পাত্তা না দিয়ে পাকিস্তানের কঠোর বার্তা
সাফ ফুটবলের মসনদে আবারও আওয়ামী আমলের‘দুর্নীতির বরপুত্র’ কাজী সালাউদ্দিন
ছেলেরা উচ্চ শিক্ষিত যুগ্মসচিব ও বুয়েটের শিক্ষক, অথচ নিঃসঙ্গ বাসায় ৪-৫ দিন ধরে মরে পচে পড়েছিলেন এক বৃদ্ধা মা, দেশজুড়ে শিক্ষিত অমানুষ সন্তানদের প্রতি মানুষের তীব্র ক্ষোভ
৭৫ হাজার টাকা বেতনে পল্লী বিকাশ কেন্দ্রে চাকরি, থাকছে প্রভিডেন্ট ফান্ড-উৎসব ভাতা
মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন
খামেনি জীবিত, ধীরে ধীরে আরও সক্রিয় হচ্ছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
কুয়েত-বাহরাইনে কেন হামলা চালালো ইরান? কারণ জানিয়ে তেহরানের কড়া বার্তা
খামেনির জানাজা কবে? ইরান জানালো দাফনের সম্ভাব্য সময়
স্বর্ণের পর এবার রুপাতেও ধস, নতুন দামে চমকে উঠছে বাজার
স্বর্ণের দামে বড় ধাক্কা, এক লাফে ভরিতে কত কমলো জানলে অবাক হবেন!
রাজধানীতে আজ বজ্রসহ বৃষ্টির আভাস, স্বস্তি পেতে পারেন নগরবাসী
কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির, উত্তেজনা নতুন উচ্চতায়

গাজায় ত্রাণ পৌঁছাতে মোটা অঙ্কের ফি আদায় করছে জর্ডান!প্রতিবেদন প্রকাশ করায় মিডল ইস্ট আইসহ ১২ ওয়েবসাইট ব্লক

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

আন্তর্জাতিক ডেস্ক: গাজায় মানবিক ত্রাণ পাঠাতে গিয়ে আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছ থেকে মোটা অঙ্কের ফি আদায়ের অভিযোগ উঠেছে জর্ডানের বিরুদ্ধে। এ নিয়ে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘মিডল ইস্ট আই’সহ ১২টি ওয়েবসাইট ব্লক করে দিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

মিডল ইস্ট আই জানায়, গাজায় প্রবেশকারী প্রতিটি ত্রাণবাহী ট্রাকের জন্য বিভিন্ন এনজিওকে ২,২০০ ডলার পর্যন্ত ফি দিতে হচ্ছে। এমনকি আকাশপথে ত্রাণ পাঠাতে প্রায় ২ লাখ থেকে ৪ লাখ ডলার পর্যন্ত খরচ ধার্য করা হয়েছে। ব্লক করা ওয়েবসাইটগুলোর মধ্যে রয়েছে আরাবি পোস্ট, রাসিফ২২, কায়রোভিত্তিক রাসডসহ মোট ১২টি মাধ্যম।

জর্ডানের ‘হাশেমাইট চ্যারিটি অর্গানাইজেশন’ (JHCO) এ অভিযোগ অস্বীকার করলেও পরে তারা জানায়, এয়ারড্রপে খরচ মিডল ইস্ট আইয়ের উল্লেখিত অঙ্কের চেয়েও বেশি—এলোমেলোভাবে ফেললে ২ লাখ ১০ হাজার, আর নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে ফেললে খরচ পড়ে ৪ লাখ ৫০ হাজার ডলার।

জর্ডানের আল-দুস্তুর পত্রিকা জানায়, দেশের মিডিয়া কমিশনের পক্ষ থেকে অভিযোগ আনা হয়েছে—এসব সংবাদমাধ্যম “মিডিয়ার মাধ্যমে বিষ ছড়ানো এবং জাতীয় প্রতীককে আক্রমণ করছে।” যদিও ‘মিডল ইস্ট আই’ জানায়, তাদের কোনো ধরনের কারণ জানানো হয়নি, এমনকি জর্ডান কর্তৃপক্ষ কোনো ফোন বা ইমেইলের উত্তরও দেয়নি।

মিডল ইস্ট আইয়ের প্রধান সম্পাদক ডেভিড হার্স্ট বলেন, “এই প্রতিবেদনটি ত্রাণ বিতরণে স্বচ্ছতা আনার জন্য গুরুত্বপূর্ণ ছিল। অথচ সত্য প্রকাশের অপরাধে আমাদের ব্লক করা হলো। তবে জর্ডানবাসীরা সোশ্যাল মিডিয়া থেকেই আমাদের তথ্য জানতে পারবে।

এই ঘটনাটি এমন এক সময়ে ঘটলো, যখন ৭ অক্টোবরের পর জর্ডান সরকার হামাসপন্থীদের দমনে কঠোর নীতি গ্রহণ করেছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের তথ্যমতে, এ পর্যন্ত কমপক্ষে ১,৫০০ জনকে আটক করা হয়েছে। ফিলিস্তিনপন্থী আন্দোলনে কাঁদানে গ্যাস ও লাঠিচার্জের মতো সহিংসতা চালিয়েছে পুলিশ। একইসঙ্গে বিতর্কিত সাইবার অপরাধ আইনের অধীনে বহু নাগরিকের বিরুদ্ধে মামলাও হয়েছে।

গত বছর জর্ডান সরকার সাংবাদিক হিবা আবু তাহাকে সাইবার অপরাধ আইনে এক বছরের কারাদণ্ড দেয়—এটি ছিল মত প্রকাশের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত বলে আন্তর্জাতিক মহল মন্তব্য করেছে।

এছাড়া একটি পৃথক প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইসরায়েলের সঙ্গে গোপনে সম্পর্ক বজায় রেখে জর্ডানি কোম্পানিগুলো যুদ্ধকালীন সময়ে জর্ডানের ভূখণ্ড ব্যবহার করে ইসরায়েলে পণ্য পরিবহন করছে।

২০১৪ সালে প্রতিষ্ঠিত ‘মিডল ইস্ট আই’ পূর্বেও মিশর, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের মতো দেশের সমালোচনার জন্য নিষেধাজ্ঞার মুখে পড়েছে।

গাজায় মানবিক সংকট চরমে পৌঁছালেও, ত্রাণ পাঠাতে বাধা সৃষ্টি করা কিংবা সত্য প্রকাশ করায় সংবাদমাধ্যমকে স্তব্ধ করে দেওয়া নিঃসন্দেহে আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘনের শামিল। জর্ডানের এই পদক্ষেপ শুধু তথ্যের স্বচ্ছতাকে বাধা দিচ্ছে না, বরং সংকটকালে মানুষের পাশে দাঁড়ানোর পরিবর্তে নিজস্ব ভাবমূর্তি রক্ষার অপচেষ্টা হিসেবেই বিবেচিত হচ্ছে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত