সর্বশেষ
মাদক মামলায় ফাঁসিয়ে দেব, বিক্ষোভকারীদের মুম্বাই পুলিশের হুমকির পর দিল্লির আন্দোলন আরো ভয়ংকর হয়ে উঠেছে
দিল্লিতে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ, সাময়িক বন্ধ ইন্টারনেট
রাষ্ট্রপতির পদত্যাগের সিদ্ধান্ত, চলতি মাসেই বঙ্গভবন ছাড়তে পারেন সাহাবুদ্দিন
পাকিস্তানে প্রবল বর্ষণে বন্যা ও ভূমিধসে নিহত ৩৭
নারী কেলেঙ্কারিতে পতন: জামায়াত থেকে এমপি নজরুল বহিষ্কার, সাতক্ষীরা-৪ আসনে উপ-নির্বাচন!
ইরানের বিরুদ্ধে হামলায় সহায়তাকারীদের কঠোর সতর্কবার্তা
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?

গাজায় প্রায় ১ লাখ ফি’লি’স্তি’নিকে হ’ত্যা! এমন ভয়ংকর তথ্যই দিল ই’স’রাইলি সংবাদমাধ্যম

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

আন্তর্জাতিক ডেস্ক: গাজায় ইসরায়েলের আগ্রাসনে এ পর্যন্ত প্রায় ১ লাখ ফিলিস্তিনি নিহত হয়েছে বলে দাবি করেছে দেশটির প্রভাবশালী সংবাদমাধ্যম Haaretz। এটি গাজার মোট জনসংখ্যার প্রায় ৪ শতাংশ। শুক্রবার প্রকাশিত এক বিশ্লেষণধর্মী প্রতিবেদনে এমন ভয়াবহ তথ্য সামনে এনেছে পত্রিকাটি।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছে ৫৬ হাজার ৩০০ জনের বেশি। তবে Haaretz জানায়, সরাসরি হামলার পাশাপাশি অনাহার, চিকিৎসা সংকট, ঠান্ডা, ওষুধের অভাবসহ যুদ্ধের পরোক্ষ কারণেও বিপুল সংখ্যক ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন।

প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি মুখপাত্র, প্রভাবশালী গণমাধ্যম এবং রাজনীতিকরা গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যকে বরাবরই অবিশ্বাসযোগ্য বলে মনে করে। কিন্তু আন্তর্জাতিক বিশেষজ্ঞরা বলছেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য শুধু গ্রহণযোগ্যই নয়, বরং আসল পরিস্থিতিকে অনেক সময় কমও দেখাতে পারে।

Haaretz তাদের বিশ্লেষণে লন্ডন বিশ্ববিদ্যালয়ের Royal Holloway College-এর অর্থনীতিবিদ অধ্যাপক মাইকেল স্পাগাটের একটি সমীক্ষার তথ্য তুলে ধরে। গাজায় ২০০০ পরিবারের উপর পরিচালিত এই জরিপে (প্রায় ১০ হাজার মানুষ) দেখা যায়, ২০২৫ সালের জানুয়ারি পর্যন্ত অন্তত ৭৫ হাজার ২০০ জন সহিংসতায় নিহত হয়েছে। যার মধ্যে ৫৬ শতাংশই নারী ও শিশু।

অধ্যাপক স্পাগাট বলেন, “এই মৃত্যুহার দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী সংঘাতগুলোর মধ্যে অন্যতম ভয়াবহ। গাজা যুদ্ধ ২১শ শতকের সবচেয়ে রক্তাক্ত সংঘাতগুলোর একটি।”

তাদের তুলনামূলক পরিসংখ্যান অনুসারে, গাজায় নারী ও শিশুদের মৃত্যুহার অন্যান্য যুদ্ধক্ষেত্রের তুলনায় দ্বিগুণেরও বেশি। যেমন কসোভো (২০%), উত্তর ইথিওপিয়া (৯%), সিরিয়া (২০%) এবং সুদান (২৩%)।

তিনি আরও বলেন, “সম্ভবত গাজার মোট জনসংখ্যার অন্তত ৪ শতাংশ নিহত হয়েছে, এমন মৃত্যু হার ২১শ শতকে আর কোথাও দেখা যায়নি।”

উল্লেখ্য, যুদ্ধবিরতির আন্তর্জাতিক আহ্বান উপেক্ষা করে ২০২৩ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত গাজায় অব্যাহতভাবে নৃশংস আগ্রাসন চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। এ আগ্রাসনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত ইতোমধ্যেই ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। একইসঙ্গে ইসরায়েল বর্তমানে আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার মামলার মুখোমুখি রয়েছে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত