সর্বশেষ
উচ্চ শিক্ষিত হলেই কি মানুষ হওয়া যায়? মানুষ হতে হলে কুরআন সুন্নাহর আলোকে জীবন গড়া আবশ্যকঃ হুসাইন আল আজাদ
১০৪ বছর বয়সে হজ পালন: অদম্য ঈমানের অনুপ্রেরণার প্রতীক ইন্দোনেশিয়ার এমবাহ্ মার্সিয়াহ্
মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ভয়াবহ হামলা, হঠাৎ ভয়ডরহীন বেপরোয়া ইরানের শক্তি প্রদর্শনের রহস্য কী?
আগে স্বাধীন ফিলিস্তিন চাই, ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নই আসে না, ট্রাম্পের আহ্ববানকে পাত্তা না দিয়ে পাকিস্তানের কঠোর বার্তা
সাফ ফুটবলের মসনদে আবারও আওয়ামী আমলের‘দুর্নীতির বরপুত্র’ কাজী সালাউদ্দিন
ছেলেরা উচ্চ শিক্ষিত যুগ্মসচিব ও বুয়েটের শিক্ষক, অথচ নিঃসঙ্গ বাসায় ৪-৫ দিন ধরে মরে পচে পড়েছিলেন এক বৃদ্ধা মা, দেশজুড়ে শিক্ষিত অমানুষ সন্তানদের প্রতি মানুষের তীব্র ক্ষোভ
৭৫ হাজার টাকা বেতনে পল্লী বিকাশ কেন্দ্রে চাকরি, থাকছে প্রভিডেন্ট ফান্ড-উৎসব ভাতা
মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন
খামেনি জীবিত, ধীরে ধীরে আরও সক্রিয় হচ্ছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
কুয়েত-বাহরাইনে কেন হামলা চালালো ইরান? কারণ জানিয়ে তেহরানের কড়া বার্তা
খামেনির জানাজা কবে? ইরান জানালো দাফনের সম্ভাব্য সময়
স্বর্ণের পর এবার রুপাতেও ধস, নতুন দামে চমকে উঠছে বাজার
স্বর্ণের দামে বড় ধাক্কা, এক লাফে ভরিতে কত কমলো জানলে অবাক হবেন!
রাজধানীতে আজ বজ্রসহ বৃষ্টির আভাস, স্বস্তি পেতে পারেন নগরবাসী
কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির, উত্তেজনা নতুন উচ্চতায়

গাজায় স্থায়ী ও নিঃশর্ত যুদ্ধবিরতির আহ্বান জাতিসংঘ নিরাপত্তা পরিষদের

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

আন্তর্জাতিক ডেস্ক: গাজায় অবিলম্বে স্থায়ী ও নিঃশর্ত যুদ্ধবিরতির দাবি জানিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। বুধবার (২৭ আগস্ট) এক যৌথ বিবৃতিতে পরিষদের ১৫ সদস্যের মধ্যে যুক্তরাষ্ট্র ছাড়া বাকি ১৪ দেশ এ আহ্বান জানায়।

বিবৃতিতে গাজার ভয়াবহ মানবিক সংকটকে “সম্পূর্ণ মানবসৃষ্ট দুর্ভিক্ষ” হিসেবে উল্লেখ করা হয়। পরিষদের সদস্যরা সতর্ক করে বলেন, যুদ্ধের হাতিয়ার হিসেবে ক্ষুধাকে ব্যবহার করা আন্তর্জাতিক মানবাধিকার আইনের সুস্পষ্ট লঙ্ঘন। তারা ইসরায়েলকে সব ধরনের বাধা তুলে নেওয়ার আহ্বান জানান, যাতে মানবিক সহায়তা নিরবচ্ছিন্নভাবে গাজায় পৌঁছাতে পারে।

এর আগে জাতিসংঘের বিভিন্ন সংস্থা গাজায় আনুষ্ঠানিকভাবে দুর্ভিক্ষ ঘোষণা করে। আন্তর্জাতিক খাদ্য নিরাপত্তা পর্যবেক্ষণ সংস্থা (IPC)-এর সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, গাজার অর্ধেকেরও বেশি মানুষ তীব্র খাদ্য সংকটের ঝুঁকিতে রয়েছে। এর মধ্যে পাঁচ লাখের বেশি মানুষ ‘ফেজ-৫’ নামে পরিচিত সবচেয়ে ভয়াবহ স্তরে পৌঁছেছে। সতর্ক করা হয়, সেপ্টেম্বরের শেষ নাগাদ দুর্ভিক্ষ দেইর আল-বালাহ ও খান ইউনিস পর্যন্ত ছড়িয়ে পড়তে পারে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি আগ্রাসনে নিহত হয়েছেন ৬২ হাজার ৮৯৫ জন এবং আহত হয়েছেন প্রায় ১ লাখ ৫৯ হাজার মানুষ। নিহতদের মধ্যে সংখ্যাগরিষ্ঠ নারী ও শিশু। শুধু গত ২৪ ঘণ্টায় ত্রাণবাহী কনভয় ও বিতরণকেন্দ্রে ইসরায়েলি হামলায় অন্তত ১৮ জন নিহত ও ১০৬ জন আহত হয়েছেন।

জাতিসংঘের নিরাপত্তা পরিষদ একাধিকবার যুদ্ধবিরতির প্রস্তাব দিলেও কার্যকর সমাধান আসেনি। তবে এবার পরিষদের ১৪ সদস্যের একযোগে অবস্থান আন্তর্জাতিক মহলে নতুন করে চাপ সৃষ্টির ইঙ্গিত দিচ্ছে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত