সর্বশেষ
উচ্চ শিক্ষিত হলেই কি মানুষ হওয়া যায়? মানুষ হতে হলে কুরআন সুন্নাহর আলোকে জীবন গড়া আবশ্যকঃ হুসাইন আল আজাদ
১০৪ বছর বয়সে হজ পালন: অদম্য ঈমানের অনুপ্রেরণার প্রতীক ইন্দোনেশিয়ার এমবাহ্ মার্সিয়াহ্
মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ভয়াবহ হামলা, হঠাৎ ভয়ডরহীন বেপরোয়া ইরানের শক্তি প্রদর্শনের রহস্য কী?
আগে স্বাধীন ফিলিস্তিন চাই, ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নই আসে না, ট্রাম্পের আহ্ববানকে পাত্তা না দিয়ে পাকিস্তানের কঠোর বার্তা
সাফ ফুটবলের মসনদে আবারও আওয়ামী আমলের‘দুর্নীতির বরপুত্র’ কাজী সালাউদ্দিন
ছেলেরা উচ্চ শিক্ষিত যুগ্মসচিব ও বুয়েটের শিক্ষক, অথচ নিঃসঙ্গ বাসায় ৪-৫ দিন ধরে মরে পচে পড়েছিলেন এক বৃদ্ধা মা, দেশজুড়ে শিক্ষিত অমানুষ সন্তানদের প্রতি মানুষের তীব্র ক্ষোভ
৭৫ হাজার টাকা বেতনে পল্লী বিকাশ কেন্দ্রে চাকরি, থাকছে প্রভিডেন্ট ফান্ড-উৎসব ভাতা
মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন
খামেনি জীবিত, ধীরে ধীরে আরও সক্রিয় হচ্ছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
কুয়েত-বাহরাইনে কেন হামলা চালালো ইরান? কারণ জানিয়ে তেহরানের কড়া বার্তা
খামেনির জানাজা কবে? ইরান জানালো দাফনের সম্ভাব্য সময়
স্বর্ণের পর এবার রুপাতেও ধস, নতুন দামে চমকে উঠছে বাজার
স্বর্ণের দামে বড় ধাক্কা, এক লাফে ভরিতে কত কমলো জানলে অবাক হবেন!
রাজধানীতে আজ বজ্রসহ বৃষ্টির আভাস, স্বস্তি পেতে পারেন নগরবাসী
কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির, উত্তেজনা নতুন উচ্চতায়

গাজার বাজারে ২৫ হাজার টাকায়ও মিলছে না ডাল আর আটা

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

আন্তর্জাতিক ডেস্ক: গাজা যেন এক জ্বলন্ত বন্দিশিবির। দখলদার ইসরায়েলের অবরোধ ও নিরবচ্ছিন্ন হামলায় এই উপত্যকার অর্থনীতি প্রায় পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। সবচেয়ে ভয়াবহ দিক হলো, জীবন বাঁচাতে ন্যূনতম খাবারও এখন সাধারণ মানুষের নাগালের বাইরে।

রবিবার (৩ আগস্ট) আলজাজিরার প্রকাশিত এক প্রতিবেদনে জানা যায়, গাজায় ২ কেজি মসুর ডাল আর ১ কেজি আটা কিনতেও প্রায় ২০০ ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৫ হাজার টাকা) লাগছে। অথচ এই টাকায় এক পরিবার এক মাস চলার মতো খাবার কিনে নিতে পারতো কোনো এক সময়।

আর্থিক লেনদেনও এখন চরম সঙ্কটে। কেউ ব্যাংক থেকে টাকা তুলতে চাইলে, তাকে দালালের সাহায্য নিতে হচ্ছে। কিন্তু সেই দালাল তুলে দেওয়া অর্থের প্রায় ৪০ শতাংশ নিজের কাছে রেখে দিচ্ছে। উদ্বাস্তু সাবের আহমেদ নামের এক ব্যক্তি বলেন, ১০০০ শেকেল তোলার পর আপনি হাতে পাবেন মাত্র ৬০০ শেকেল।

তিনি জানান, ২০০ ডলার নিয়েও যদি বাজারে যান, তবুও মিলবে না সামান্য ডাল-আটা। এখন প্রতিদিন বেঁচে থাকার জন্য অন্তত ৩০০ ডলার প্রয়োজন।

সঙ্কটের চিত্র এখানেই শেষ নয়। পুরোনো মুদ্রা দিয়ে কিছু কিনতেও পারছে না গাজার মানুষ। একজন গাজাবাসী নারী মারিয়াম হাসান বলেন, ১০০ শেকেলের পুরোনো নোট নিয়ে বাজারে গিয়েছিলাম, কিন্তু কোনো দোকানি তা নিচ্ছে না। এখন আমি কী করব?

অন্যদিকে ইসরায়েল ঘোষণা দিয়েছিল, নির্দিষ্ট সময়ের জন্য ‘বিরতি’ দিয়ে কিছু মানবিক সহায়তা প্রবেশ করতে দেবে। তবে গাজার বাসিন্দাদের ভাষ্য মতে, এই সহায়তা ছিল প্রয়োজনের তুলনায় একেবারেই অপ্রতুল। প্রতিদিনের বেঁচে থাকার লড়াই যেন আরও কঠিন করে তুলেছে এই ‘মানবিক বিরতিও।

একটি অঞ্চলে যদি ২৫ হাজার টাকায়ও খাবার না পাওয়া যায়, তাহলে সেটি শুধুই খাদ্য সংকট নয়, তা এক মানবিক বিপর্যয়ের চরম পর্যায়।

সূত্র: আলজাজিরা

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত