আওয়ার টাইমস নিউজ।
অর্থনীতি ডেস্ক: দেশের বাজারে টানা চার দফা দামের ওঠানামার পর আবারও পরিবর্তন এসেছে সোনার দামে। নতুন সমন্বয়ের পর নির্ধারিত দামে আজ রবিবার (৩ মে) সোনা বিক্রি হচ্ছে বাজারে।
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেট সোনার প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা। এই দাম গত ৩০ এপ্রিল সন্ধ্যা ৭টা থেকে কার্যকর হয়েছে।
নতুন দর অনুযায়ী, ২১ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে ২ লাখ ৩১ হাজার ৪৭২ টাকায়। ১৮ ক্যারেটের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯৮ হাজার ৪০৫ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা বিক্রি হচ্ছে ১ লাখ ৬১ হাজার ৬০৫ টাকায়।
বাজুসের তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক বাজারে তেজাবি সোনার দামের ওঠানামার কারণে স্থানীয় বাজারেও বারবার সমন্বয় করতে হচ্ছে।
এর আগে কয়েক দফায় সোনার দাম কমানো ও বাড়ানোর পর বাজারে মোটামুটি অস্থিরতা দেখা দেয়, যা এখনো চলমান।