সর্বশেষ
উচ্চ শিক্ষিত হলেই কি মানুষ হওয়া যায়? মানুষ হতে হলে কুরআন সুন্নাহর আলোকে জীবন গড়া আবশ্যকঃ হুসাইন আল আজাদ
১০৪ বছর বয়সে হজ পালন: অদম্য ঈমানের অনুপ্রেরণার প্রতীক ইন্দোনেশিয়ার এমবাহ্ মার্সিয়াহ্
মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ভয়াবহ হামলা, হঠাৎ ভয়ডরহীন বেপরোয়া ইরানের শক্তি প্রদর্শনের রহস্য কী?
আগে স্বাধীন ফিলিস্তিন চাই, ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নই আসে না, ট্রাম্পের আহ্ববানকে পাত্তা না দিয়ে পাকিস্তানের কঠোর বার্তা
সাফ ফুটবলের মসনদে আবারও আওয়ামী আমলের‘দুর্নীতির বরপুত্র’ কাজী সালাউদ্দিন
ছেলেরা উচ্চ শিক্ষিত যুগ্মসচিব ও বুয়েটের শিক্ষক, অথচ নিঃসঙ্গ বাসায় ৪-৫ দিন ধরে মরে পচে পড়েছিলেন এক বৃদ্ধা মা, দেশজুড়ে শিক্ষিত অমানুষ সন্তানদের প্রতি মানুষের তীব্র ক্ষোভ
৭৫ হাজার টাকা বেতনে পল্লী বিকাশ কেন্দ্রে চাকরি, থাকছে প্রভিডেন্ট ফান্ড-উৎসব ভাতা
মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন
খামেনি জীবিত, ধীরে ধীরে আরও সক্রিয় হচ্ছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
কুয়েত-বাহরাইনে কেন হামলা চালালো ইরান? কারণ জানিয়ে তেহরানের কড়া বার্তা
খামেনির জানাজা কবে? ইরান জানালো দাফনের সম্ভাব্য সময়
স্বর্ণের পর এবার রুপাতেও ধস, নতুন দামে চমকে উঠছে বাজার
স্বর্ণের দামে বড় ধাক্কা, এক লাফে ভরিতে কত কমলো জানলে অবাক হবেন!
রাজধানীতে আজ বজ্রসহ বৃষ্টির আভাস, স্বস্তি পেতে পারেন নগরবাসী
কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির, উত্তেজনা নতুন উচ্চতায়

চীনের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন ট্রাম্প, দুই দেশের সম্পর্ক আরো উত্তেজনাপূর্ণ

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

আন্তর্জাতিক ডেস্ক: চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্ক গত মে মাস থেকে টানাপোড়েনে রয়েছে। শুক্রবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, আগামী মাস থেকে চীন থেকে আসা পণ্যের ওপর বাড়তি ১০০ শতাংশ শুল্ক আরোপ করা হবে। এ পদক্ষেপ দুই দেশের বাণিজ্য সম্পর্ককে আরও উত্তেজনাপূর্ণ করে তুলতে পারে।

ট্রাম্প সামাজিক মাধ্যম ট্রুথ-এ পোস্টে উল্লেখ করেছেন, যুক্তরাষ্ট্র চীনের ওপর গুরুত্বপূর্ণ সফটওয়ার রপ্তানিতেও নিয়ন্ত্রণ আরোপ করবে। এছাড়া তিনি চীনের বিরল জ্বালানি রপ্তানিতে কঠোর বিধিনিষেধকে ‘শত্রুতাপূর্ণ’ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছেন এবং বলেছেন, চীন এইভাবে বিশ্বকে জিম্মি করার চেষ্টা করছে।

ট্রাম্প চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক বাতিলের হুমকিও দিয়েছেন। যদিও পরে তিনি জানান, বৈঠক এখনও বাতিল হয়নি, তবে আলোচনা হবে কি না তা নিশ্চিত নয়।

চীনের ওপর এই শুল্ক আরোপের হুমকি দেওয়ার পরই মার্কিন পুঁজিবাজারে উল্লেখযোগ্য দরপতন দেখা দিয়েছে। বিশেষ করে গাড়ি, স্মার্টফোন এবং অন্যান্য প্রযুক্তি পণ্যের উৎপাদনে যে বিরল খনিজগুলো ব্যবহৃত হয়, তার উৎপাদনে চীনের আধিপত্য রয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, চীনের বিরল খনিজ রপ্তানি নিয়ন্ত্রণ এবং যুক্তরাষ্ট্রের শুল্ক নীতির ফলে গ্লোবাল সাপ্লাই চেইনে বড় প্রভাব পড়তে পারে। চলতি বছরের শুরুতে ট্রাম্প চীনের ওপর শুল্ক আরোপের হুমকি দিলে বেইজিং এই খনিজের রপ্তানিতে কঠোর বিধি আরোপ করে। এতে কিছু মার্কিন প্রতিষ্ঠান যেমন ফোর্ড তাদের উৎপাদন কয়েকদিন বন্ধ রাখতে বাধ্য হয়েছিল।

এছাড়া চীন মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান কোয়ালকমের বিরুদ্ধে একচেটিয়া ব্যবসার তদন্ত শুরু করেছে, যা প্রযুক্তি এবং চিপ উৎপাদন ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করছে।

বিশ্লেষকরা মনে করছেন, এই শুল্ক আরোপ ও প্রতিক্রিয়ার ফলে দুই দেশের মধ্যে বাণিজ্য সংঘাত নতুন মাত্রায় পৌঁছতে পারে এবং বিশ্ব অর্থনীতিতে বড় প্রভাব ফেলতে পারে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত