আওয়ার টাইমস নিউজ।
নিউজ ডেস্ক: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশের সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন ‘যমুনা’য় এই আয়োজন করা হয়।
কূটনীতিক, শিক্ষাবিদ, রাজনৈতিক নেতাকর্মীসহ নানা শ্রেণি-পেশার মানুষ এতে অংশ নেন। শুভেচ্ছা বিনিময়ের সময় প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও উপস্থিত ছিলেন।
নির্ধারিত সময়ের অনেক আগেই ‘যমুনা’ প্রাঙ্গণের দিকে মানুষের ঢল নামে। সকাল সাড়ে ৮টা থেকে সর্বসাধারণের জন্য প্রবেশ উন্মুক্ত করা হলে অল্প সময়ের মধ্যেই পুরো এলাকা জনসমুদ্রে পরিণত হয়। একপর্যায়ে এই ভিড় আশপাশের গুরুত্বপূর্ণ সড়ক হয়ে হোটেল ইন্টারকন্টিনেন্টাল পর্যন্ত বিস্তৃত হয়।
এদিকে, সকালেই জাতীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত প্রধান ঈদ জামাতে অংশ নেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। নামাজ শেষে তারা দেশ ও জাতির কল্যাণ কামনা করেন।
পুরো অনুষ্ঠানকে ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করেন, যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না ঘটে।
ঈদের এই শুভক্ষণে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে উৎসবের আনন্দ ভাগাভাগি করেন প্রধানমন্ত্রী।