সর্বশেষ
স্পেন-আর্জেন্টিনা বিশ্বকাপ ফাইনাল পুনরায় আয়োজনের দাবিতে অনলাইন পিটিশনে হাজারো স্বাক্ষর
মাদক মামলায় ফাঁসিয়ে দেব, বিক্ষোভকারীদের মুম্বাই পুলিশের হুমকির পর দিল্লির আন্দোলন আরো ভয়ংকর হয়ে উঠেছে
দিল্লিতে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ, সাময়িক বন্ধ ইন্টারনেট
রাষ্ট্রপতির পদত্যাগের সিদ্ধান্ত, চলতি মাসেই বঙ্গভবন ছাড়তে পারেন সাহাবুদ্দিন
পাকিস্তানে প্রবল বর্ষণে বন্যা ও ভূমিধসে নিহত ৩৭
নারী কেলেঙ্কারিতে পতন: জামায়াত থেকে এমপি নজরুল বহিষ্কার, সাতক্ষীরা-৪ আসনে উপ-নির্বাচন!
ইরানের বিরুদ্ধে হামলায় সহায়তাকারীদের কঠোর সতর্কবার্তা
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা

জাতিসংঘে আমরা ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিবো বললেন ফ্রান্স প্রেসিডেন্ট

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে বড় পদক্ষেপ নিতে যাচ্ছে ইউরোপের অন্যতম প্রভাবশালী দেশ ফ্রান্স। দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ঘোষণা দিয়েছেন, আগামী সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদে ফ্রান্স ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে।

এই ঘোষণা তিনি দেন স্থানীয় সময় মঙ্গলবার রাত ১১টার দিকে নিজের অফিসিয়াল এক্স (টুইটার) অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, দীর্ঘদিন ধরে চলা সংঘাত নিরসনে আন্তর্জাতিকভাবে এটি হতে পারে একটি বড় অগ্রগতি।

“গাজায় যুদ্ধ থামান, শান্তির পথ দেখান” ম্যাক্রোঁ

ইমানুয়েল ম্যাক্রোঁ তাঁর পোস্টে বলেন, এই মুহূর্তে সবচেয়ে জরুরি হলো গাজায় যুদ্ধের অবসান এবং সাধারণ মানুষের জীবন রক্ষা করা। আমাদের একটি অবিলম্বে যুদ্ধবিরতি দরকার, বন্দীদের মুক্তি নিশ্চিত করতে হবে এবং গাজার জনগণের জন্য বিশাল মানবিক সহায়তা পাঠানো প্রয়োজন।

তিনি আরও বলেন, একইসঙ্গে হামাসকে নিরস্ত্র করতে হবে, গাজার পুনর্গঠন করতে হবে এবং তা যেন নিরাপত্তার মধ্যে হয়, সেটাও নিশ্চিত করতে হবে।

ম্যাক্রোঁর মতে, এই সংকট থেকে উত্তরণের একমাত্র পথ হলো একটি টেকসই ফিলিস্তিন রাষ্ট্র গঠন। এজন্য ফিলিস্তিনকে নিরস্ত্রীকরণের পাশাপাশি ইসরায়েলকে পূর্ণ স্বীকৃতি দিতে হবে। আর এই পদক্ষেপই গোটা অঞ্চলের নিরাপত্তা নিশ্চিতে সহায়ক হবে বলে তিনি বিশ্বাস করেন।

ফরাসি প্রেসিডেন্ট জানান, তিনি এই প্রতিশ্রুতি ইতিমধ্যে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে একটি চিঠির মাধ্যমে জানিয়ে দিয়েছেন। এক্স পোস্টে তিনি লেখেন, ফরাসি, ইসরায়েলি, ফিলিস্তিনি, ইউরোপীয় এবং আন্তর্জাতিক অংশীদারদের দায়িত্ব এখন প্রমাণ করা যে, শান্তি সম্ভব। ফ্রান্স এই শান্তির পথে দৃঢ় প্রতিজ্ঞ।

এই ঘোষণার পর আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে ফিলিস্তিন প্রশ্নটি আলোচনায় এসেছে। অনেকেই মনে করছেন, ফ্রান্সের এই স্বীকৃতি ফিলিস্তিনের রাষ্ট্রীয় পরিচয় প্রতিষ্ঠায় একটি বড়ধরনের কূটনৈতিক বিজয় হতে পারে।

সূত্র: আলজাজিরা।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত