আওয়ার টাইমস নিউজ ।
ডেস্ক রিপোর্ট: রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত জামায়াতে ইসলামীর ইফতার মাহফিলে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে তিনি অনুষ্ঠানে উপস্থিত হন।
ইফতার মাহফিলে বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, দেশের এক গুরুত্বপূর্ণ সময়ে সবাই একত্রিত হয়েছেন। নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্রের যাত্রা নতুন করে শুরু হয়েছে উল্লেখ করে তিনি বলেন, দীর্ঘ সময় ধরে বহু মানুষের ত্যাগ ও নির্যাতনের বিনিময়ে আজ গণতন্ত্র ফিরে এসেছে।
তিনি আরও বলেন, দেশের মানুষ অনেক প্রত্যাশা নিয়ে বর্তমান নেতৃত্বের দিকে তাকিয়ে আছে। সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, আল্লাহর নামে শপথ নিয়ে দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করতে হবে। তিনি দেশ ও জনগণের কল্যাণে কাজ করার জন্য সবার জন্য দোয়া কামনা করেন।