সর্বশেষ
রাষ্ট্রপতির পদত্যাগের সিদ্ধান্ত, চলতি মাসেই বঙ্গভবন ছাড়তে পারেন সাহাবুদ্দিন
পাকিস্তানে প্রবল বর্ষণে বন্যা ও ভূমিধসে নিহত ৩৭
নারী কেলেঙ্কারিতে পতন: জামায়াত থেকে এমপি নজরুল বহিষ্কার, সাতক্ষীরা-৪ আসনে উপ-নির্বাচন!
ইরানের বিরুদ্ধে হামলায় সহায়তাকারীদের কঠোর সতর্কবার্তা
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে চারদিন ধরে অনশনে তরুণী

জুলাই অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধীদের বিচারে সরকার বদ্ধপরিকর: প্রধান উপদেষ্টা

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

নিউজ ডেস্ক: জাতিসংঘের ঢাকা কার্যালয়ের আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচার নিশ্চিত করতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ।

মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে ‘জুলাই গণঅভ্যুত্থান ও জাতিসংঘের তথ্যানুসন্ধান প্রতিবেদন’ শীর্ষক এই অনুষ্ঠানে তিনি বলেন,‘ন্যায়বিচার মানে শুধু শাস্তি নয়, ন্যায়বিচার মানে এমন একটি রাষ্ট্র গঠন, যেখানে রাষ্ট্রক্ষমতা আর কখনও জনগণের বিরুদ্ধে ব্যবহার হবে না।’

অধ্যাপক ইউনূস বলেন, গত বছরের জুলাই বিপ্লব ছিল বাংলাদেশের জনগণের অধিকার পুনরুদ্ধারের অবিস্মরণীয় অধ্যায়। হাজারো নারী-পুরুষ বিশেষ করে তরুণ প্রজন্ম অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে দেশের মর্যাদা ও ভবিষ্যৎ রক্ষা করেছে।

জাতিসংঘের প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে তিনি জানান, ২০২৪ সালের জুলাই-আগস্টে পরিকল্পিত সহিংসতায় অন্তত ১,৪০০ মানুষের প্রাণহানি ঘটেছে, যা সরাসরি মানবতাবিরোধী অপরাধের শামিল। জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনারের অফিস এবং আন্তর্জাতিক গণমাধ্যমের অনুসন্ধান এসব তথ্যকে আরও দৃঢ় ভিত্তি দিয়েছে।

তিনি বলেন, ‘আমরা বিশ্বাস করি, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য সত্য উন্মোচন শুধু বিচারের জন্য নয়, দেশের ভবিষ্যৎকে শোধরানোর জন্যও অত্যন্ত জরুরি।’

মানবাধিকার সুরক্ষায় সরকারের নানা উদ্যোগের কথা তুলে ধরে প্রধান উপদেষ্টা জানান, গুমের শিকারদের সুরক্ষায় আন্তর্জাতিক কনভেনশনে যোগদান, দণ্ডবিধির সংশোধন এবং জাতিসংঘের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে ইতোমধ্যে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে। ঢাকায় গঠিত হতে যাওয়া নতুন সহায়তাকারী মিশন সরকারের এই অঙ্গীকারকে আরও শক্তিশালী করবে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত