সর্বশেষ
দিল্লিতে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ, সাময়িক বন্ধ ইন্টারনেট
রাষ্ট্রপতির পদত্যাগের সিদ্ধান্ত, চলতি মাসেই বঙ্গভবন ছাড়তে পারেন সাহাবুদ্দিন
পাকিস্তানে প্রবল বর্ষণে বন্যা ও ভূমিধসে নিহত ৩৭
নারী কেলেঙ্কারিতে পতন: জামায়াত থেকে এমপি নজরুল বহিষ্কার, সাতক্ষীরা-৪ আসনে উপ-নির্বাচন!
ইরানের বিরুদ্ধে হামলায় সহায়তাকারীদের কঠোর সতর্কবার্তা
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল

জুলাই যোদ্ধাদের দাবির মুখে সনদে বড় পরিবর্তন: শহীদ মর্যাদা, ভাতা ও আইনগত সুরক্ষার আশ্বাস দিল কমিশন

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: জাতীয় ঐকমত্য কমিশনের আলোচিত ‘জুলাই জাতীয় সনদ-২০২৫’-এ গুরুত্বপূর্ণ সংশোধন আনা হয়েছে। জুলাই আন্দোলনের যোদ্ধাদের জোরালো দাবি এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক আলোচনার পর কমিশন জরুরি ভিত্তিতে সনদের অঙ্গীকারনামার পঞ্চম দফায় পরিবর্তন আনে।

শুক্রবার (১৭ অক্টোবর) দুপুরে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত স্বাক্ষর অনুষ্ঠানে কমিশনের সহসভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ এই সংশোধনের বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন। তিনি জানান, নতুন সংশোধনে জুলাই আন্দোলনের সময় নিহত ও আহতদের প্রতি রাষ্ট্রীয় স্বীকৃতি ও সহায়তার প্রতিশ্রুতি যুক্ত করা হয়েছে।

ড. আলী রীয়াজ বলেন, বাংলাদেশে দীর্ঘ ১৬ বছরের ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে গুম, খুন ও নির্যাতনের শিকার সকল নাগরিকের বিচার নিশ্চিত করা হবে। পাশাপাশি ২০২৪ সালের জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের রাষ্ট্রীয় মর্যাদা প্রদান, আহতদের পুনর্বাসন, মাসিক ভাতা, সুচিকিৎসা এবং শহীদ পরিবারকে আইনগত দায়মুক্তি ও মৌলিক অধিকার সুরক্ষা নিশ্চিত করা হবে।

এ সময় দক্ষিণ প্লাজা প্রাঙ্গণে উপস্থিত জুলাই যোদ্ধারা উচ্ছ্বাস প্রকাশ করেন এবং কমিশনের প্রতি কৃতজ্ঞতা জানান। তবে, অনুষ্ঠানের বাইরে আইনি স্বীকৃতি নিশ্চিতের দাবিতে উত্তেজনা ছড়িয়ে পড়ে। জুলাই আন্দোলনের একাংশ জাতীয় সংসদ ভবনের দেয়াল টপকে ভেতরে প্রবেশের চেষ্টা করলে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাস নিক্ষেপ করে।

বিকেল ৪টায় ‘জুলাই জাতীয় সনদ-২০২৫’ এর আনুষ্ঠানিক স্বাক্ষর অনুষ্ঠিত হবে দক্ষিণ প্লাজায়, যেখানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস উপস্থিত থাকার কথা রয়েছে। তবে, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জানিয়েছে, তারা এই অনুষ্ঠানে অংশ নেবে না।

জুলাই সনদের সংশোধিত সংস্করণে এখন যুক্ত হয়েছে নতুন এক প্রতিশ্রুতি,
“যারা গণতন্ত্রের জন্য লড়েছেন, তাদের রক্ত বৃথা যাবে না।”

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত