আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের সংগঠক সারজিস আলম বলেছেন, গণ-অভ্যুত্থানে শহীদদের পরিবার এবং আহতদের কোনো রাজনৈতিক দলের ব্যানারে টেনে আনা উচিত নয়।
রোববার (১২ এপ্রিল) দুপুরে রাজধানীতে জুলাই শহীদ পরিবার এবং আহতদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।
সারজিস আলম বলেন, আগের শাসনামলে বিভিন্ন প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং সেগুলো পুনর্গঠনের জন্য একাধিক গুরুত্বপূর্ণ অধ্যাদেশ আনা হয়েছিল। তবে পরবর্তী সময়ে কিছু সিদ্ধান্ত রাজনৈতিকভাবে প্রভাবিত হয়ে পরিবর্তন করা হয়েছে বলেও তিনি দাবি করেন।
তিনি আরও বলেন, বিভিন্ন রাজনৈতিক দল ক্ষমতায় এসে পূর্ববর্তী সময়ের সিদ্ধান্ত নিজেদের মতো করে পরিচালনা করতে চায়, যার কারণে অনেক ক্ষেত্রে ভুল সিদ্ধান্ত বা অধ্যাদেশ বাতিল করা হয়েছে বলেও তার অভিযোগ।
সভায় তিনি জোর দিয়ে বলেন, গণ-অভ্যুত্থানের শহীদ ও আহতদের সম্মান রাজনৈতিক পরিচয়ের বাইরে রাখা উচিত এবং তাদের কোনো দলের স্বার্থে ব্যবহার করা ঠিক নয়।