সর্বশেষ
দিল্লিতে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ, সাময়িক বন্ধ ইন্টারনেট
রাষ্ট্রপতির পদত্যাগের সিদ্ধান্ত, চলতি মাসেই বঙ্গভবন ছাড়তে পারেন সাহাবুদ্দিন
পাকিস্তানে প্রবল বর্ষণে বন্যা ও ভূমিধসে নিহত ৩৭
নারী কেলেঙ্কারিতে পতন: জামায়াত থেকে এমপি নজরুল বহিষ্কার, সাতক্ষীরা-৪ আসনে উপ-নির্বাচন!
ইরানের বিরুদ্ধে হামলায় সহায়তাকারীদের কঠোর সতর্কবার্তা
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল

ট্রাম্পবিরোধী আন্দোলনে উত্তাল যুক্তরাষ্ট্রের শহরগুলো

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতি ও শাসনকৌশলের প্রতিবাদে ব্যাপক বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। ‘নো কিংস’ নামে পরিচিত এই আন্দোলনকে সাম্প্রতিক সময়ে দেশের বড় রাজনৈতিক প্রতিবাদ হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা।

শনিবার (১৮ অক্টোবর) সকাল থেকে শুরু হওয়া এই বিক্ষোভ নিউইয়র্ক, ওয়াশিংটন ডিসি, শিকাগো, মায়ামি ও লস অ্যাঞ্জেলেসসহ বড় শহরগুলোতে ব্যাপক জনসমুদ্রের আকার ধারণ করে। নিউইয়র্কের টাইমস স্কোয়ারে হাজারো মানুষ রাস্তাঘাটে জড়ো হন, সাবওয়ে প্রবেশমুখেও ভিড় লক্ষ্য করা যায়। অংশগ্রহণকারীরা হাতে প্ল্যাকার্ড বহন করছিলেন, যার মধ্যে লেখা ছিল, ‘গণতন্ত্র, রাজতন্ত্র নয়’ এবং ‘সংবিধান ঐচ্ছিক নয়’।

বিক্ষোভ শুরুর আগে ট্রাম্প প্রশাসনের সমর্থকরা অভিযোগ করেছিলেন, বামপন্থি ‘অ্যান্টিফা’ এই আন্দোলনের সঙ্গে যুক্ত রয়েছে। তারা এটিকে ‘হেইট আমেরিকা র‍্যালি’ হিসেবে আখ্যা দিয়েছিলেন। তবে আয়োজকরা দাবি করেছেন, আন্দোলনের মূল নীতি হলো অহিংসা বজায় রাখা এবং সম্ভাব্য সংঘাত এড়ানো।

নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট জানায়, শহরে এক লাখেরও বেশি মানুষ শান্তিপূর্ণভাবে অংশগ্রহণ করেছেন এবং কোনো গ্রেপ্তার ঘটেনি। টাইমস স্কোয়ারের সেভেন্থ অ্যাভিনিউতে অন্তত ২০ হাজার মানুষ মিছিল করেছে।

বিক্ষোভে অংশ নেওয়া লেখক ও সম্পাদক বেথ জাসলফ বলেন, “ট্রাম্প প্রশাসনের স্বৈরাচারী পদক্ষেপ আমাকে উদ্বিগ্ন ও ক্ষুব্ধ করেছে। এত মানুষের সঙ্গে এখানে থাকতে পেরে ভালো লাগছে।”

বিশ্লেষকরা মনে করেন, হোয়াইট হাউসে প্রত্যাবর্তনের পর থেকে ট্রাম্প নির্বাহী ক্ষমতা প্রয়োগে তৎপর। তিনি কংগ্রেস অনুমোদিত তহবিল আটকে দিয়েছেন, ফেডারেল প্রশাসনের বিভিন্ন অংশ ভেঙেছেন, অন্য দেশের ওপর শুল্ক আরোপ করেছেন এবং গভর্নরদের আপত্তি সত্ত্বেও বিভিন্ন অঙ্গরাজ্যে ন্যাশনাল গার্ড মোতায়েন করেছেন।

ট্রাম্প অবশ্য দাবি করেছেন, তার পদক্ষেপগুলো দেশকে পুনর্গঠনের জন্য জরুরি। একনায়ক বা ফ্যাসিস্ট হওয়ার অভিযোগ অস্বীকার করে তিনি বলেছেন, এসব ‘উন্মাদ দাবি’। তবে সমালোচকদের মতে, এই পদক্ষেপগুলো যুক্তরাষ্ট্রের সংবিধানবিরোধী এবং গণতন্ত্রের জন্য হুমকি হয়ে দাঁড়াচ্ছে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত