সর্বশেষ
দিল্লিতে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ, সাময়িক বন্ধ ইন্টারনেট
রাষ্ট্রপতির পদত্যাগের সিদ্ধান্ত, চলতি মাসেই বঙ্গভবন ছাড়তে পারেন সাহাবুদ্দিন
পাকিস্তানে প্রবল বর্ষণে বন্যা ও ভূমিধসে নিহত ৩৭
নারী কেলেঙ্কারিতে পতন: জামায়াত থেকে এমপি নজরুল বহিষ্কার, সাতক্ষীরা-৪ আসনে উপ-নির্বাচন!
ইরানের বিরুদ্ধে হামলায় সহায়তাকারীদের কঠোর সতর্কবার্তা
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল

ট্রাম্পের চোখ নোবেল শান্তি পুরস্কারে, তবে এগিয়ে আছেন অন্যরা

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

আন্তর্জাতিক ডেস্ক: এই বছরের নোবেল শান্তি পুরস্কার নিয়ে শুরু হয়েছে নানা জল্পনা। মনোনীত ৩৩৮ জন ব্যক্তি ও সংস্থার নাম প্রকাশ না করলেও আন্তর্জাতিক মহলে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে আলোচনার ঝড় উঠেছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে জানিয়েছেন যে তিনি নোবেল শান্তি পুরস্কার পেতে চান। তবে আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের পুরস্কার পাওয়ার সম্ভাবনা এবারও খুবই ক্ষীণ।

নরওয়ের পিস রিসার্চ ইনস্টিটিউট অসলোর পরিচালক নিনা গ্রেগার আল জাজিরাকে বলেন,

“গাজায় যুদ্ধবিরতির প্রচেষ্টায় অংশ নেওয়া সত্ত্বেও ট্রাম্প এখনো শান্তির জন্য উল্লেখযোগ্য অবদান রাখেননি। তাই তাঁর জেতার সম্ভাবনা অত্যন্ত কম।”

বিশ্লেষকদের মতে, এই বছর সবচেয়ে শক্তিশালী প্রার্থীদের মধ্যে রয়েছে সুদানের ‘ইমার্জেন্সি রেসপন্স রুম’ (ERR) এবং ‘কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্টস’ (CPJ)।

নিনা গ্রেগার বলেন, “সুদানের জরুরি প্রতিক্রিয়া দল (ERR) যুদ্ধের ভয়াবহ সময়ে অসহায় মানুষদের চিকিৎসা ও আশ্রয় দিয়ে মানবতার অনন্য উদাহরণ তৈরি করেছে। এমন সংগঠনই শান্তি পুরস্কারের প্রকৃত যোগ্য।”

তিনি আরও যোগ করেন, “যে সময়ে সংবাদমাধ্যমের স্বাধীনতা কঠিন চ্যালেঞ্জের মুখে, সেই সময়ে সাংবাদিকদের রক্ষাকারী সংগঠন সিপিজে-কে পুরস্কার দিলে তা বিশ্বকে গুরুত্বপূর্ণ বার্তা দেবে, যেখানে সত্য চাপা পড়ে, সেখানে শান্তি ও গণতন্ত্র টিকে থাকতে পারে না।”

উল্লেখ্য, ১৯০১ সাল থেকে নোবেল শান্তি পুরস্কার প্রদান করে আসছে নরওয়েজিয়ান নোবেল কমিটি। প্রতি বছর অক্টোবরের মাঝামাঝি বিজয়ীর নাম ঘোষণা করা হয়, আর ডিসেম্বর মাসে অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণ অনুষ্ঠান।

সূত্র: Al Jazeera

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত