সর্বশেষ
বিশ্ব বাজারে সোনার দামে বড় পতন, দেশের বাজারে কত
স্পেন-আর্জেন্টিনা বিশ্বকাপ ফাইনাল পুনরায় আয়োজনের দাবিতে অনলাইন পিটিশনে হাজারো স্বাক্ষর
মাদক মামলায় ফাঁসিয়ে দেব, বিক্ষোভকারীদের মুম্বাই পুলিশের হুমকির পর দিল্লির আন্দোলন আরো ভয়ংকর হয়ে উঠেছে
দিল্লিতে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ, সাময়িক বন্ধ ইন্টারনেট
রাষ্ট্রপতির পদত্যাগের সিদ্ধান্ত, চলতি মাসেই বঙ্গভবন ছাড়তে পারেন সাহাবুদ্দিন
পাকিস্তানে প্রবল বর্ষণে বন্যা ও ভূমিধসে নিহত ৩৭
নারী কেলেঙ্কারিতে পতন: জামায়াত থেকে এমপি নজরুল বহিষ্কার, সাতক্ষীরা-৪ আসনে উপ-নির্বাচন!
ইরানের বিরুদ্ধে হামলায় সহায়তাকারীদের কঠোর সতর্কবার্তা
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

ট্রাম্পের শুল্ক হুমকিতে ভারতের পাশে রাশিয়া, শুরু হলো নতুন বাণিজ্য যুদ্ধ

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার কাছ থেকে তেল কেনায় ভারতের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারতের রপ্তানি পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ এবং অনির্দিষ্ট জরিমানার হুমকি দিয়েছেন তিনি। ট্রাম্পের এই ঘোষণার পরপরই প্রকাশ্যে ভারতের পাশে দাঁড়িয়েছে রাশিয়া।

মঙ্গলবার (৫ আগস্ট) রুশ সরকারের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেন, অনেক সময় আমরা এমন বক্তব্য শুনি যা হুমকিস্বরূপ, এর মাধ্যমে দেশগুলোকে রাশিয়ার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করতে বাধ্য করার চেষ্টা করা হয়। এই ধরনের চাপ আমরা অবৈধ বলে মনে করি। সার্বভৌম দেশগুলোর অধিকার আছে নিজেদের অর্থনৈতিক স্বার্থ অনুযায়ী বাণিজ্যিক অংশীদার নির্বাচন করার।

এদিকে, হুমকির মাত্রা আরও বাড়িয়ে ট্রাম্প ঘোষণা দিয়েছেন, যদি রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে কার্যকর পদক্ষেপ না নেয়, তাহলে আসছে শুক্রবার থেকেই রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করা হবে। একইসঙ্গে, যারা রাশিয়া থেকে জ্বালানি কিনবে, তাদের বিরুদ্ধেও কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

তবে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেন যুদ্ধ নিয়ে রাশিয়ার অবস্থানে কোনো পরিবর্তনের ইঙ্গিত দেননি।

ট্রাম্পের হুমকিকে ‘অযৌক্তিক’ বলে প্রত্যাখ্যান করেছে নয়াদিল্লি। ভারত সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশটি তাদের অর্থনৈতিক স্বার্থ রক্ষায় অটল। ভারতের দুটি সরকারি সূত্র জানিয়েছে, রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করার কোনো পরিকল্পনা তাদের নেই। ট্রাম্পের ঘোষণা অনুযায়ী, ভারতের রপ্তানি পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আজ (বৃহস্পতিবার) ৭ আগস্ট থেকে কার্যকর হতে যাচ্ছে।

বিশ্বের দুই বৃহৎ অর্থনীতির মধ্যে এই নতুন বাণিজ্য টানাপোড়েন বৈশ্বিক বাজারে আরও অস্থিরতা সৃষ্টি করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সূত্র: আন্তর্জাতিক গণমাধ্যম

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত