সর্বশেষ
দিল্লিতে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ, সাময়িক বন্ধ ইন্টারনেট
রাষ্ট্রপতির পদত্যাগের সিদ্ধান্ত, চলতি মাসেই বঙ্গভবন ছাড়তে পারেন সাহাবুদ্দিন
পাকিস্তানে প্রবল বর্ষণে বন্যা ও ভূমিধসে নিহত ৩৭
নারী কেলেঙ্কারিতে পতন: জামায়াত থেকে এমপি নজরুল বহিষ্কার, সাতক্ষীরা-৪ আসনে উপ-নির্বাচন!
ইরানের বিরুদ্ধে হামলায় সহায়তাকারীদের কঠোর সতর্কবার্তা
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল

ঢাকায় রাজউকের কড়া নজরে ৩৩৮২ ভবন—ভাঙার সিদ্ধান্ত চূড়ান্ত!

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: রাজধানীজুড়ে নকশা না মেনে নির্মাণ করা ৩ হাজার ৩৮২টি ভবনের অবৈধ অংশ ভেঙে ফেলার কার্যক্রম শুরু করেছে রাজউক। নির্মাণাধীন এসব ভবনের প্রতিটি নিয়ম লঙ্ঘনের প্রমাণ পাওয়ার পরই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম।

এক নগর সংলাপে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, “যেসব ভবন অনুমোদিত নকশার বাইরে গিয়ে তৈরি হয়েছে, তাদের চিহ্নিত করেছি। অবৈধ অংশ ভেঙে ফেলার প্রক্রিয়া চলছে এবং এটা চলতেই থাকবে।

প্রথম ধাপে এসব ভবনের বিদ্যুৎ, গ্যাস, পানিসহ অন্যান্য সেবা সংযোগ বিচ্ছিন্ন করা হবে। পাশাপাশি দায়ীদের বিরুদ্ধে ফৌজদারি মামলা, নকশা বাতিল এবং প্রয়োজন হলে ভবন সিলগালা করাও হবে।

তিনি আরও বলেন, “আমি যতদিন দায়িত্বে থাকব, ততদিন নিয়মভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান থাকবে। আমরা চাই শহরটি পরিকল্পিত হোক, আর সেটার জন্য কাউকে ছাড় দেওয়া হবে না।

ঢাকার উন্নয়নে একক সিদ্ধান্ত গ্রহণকারী কাঠামোর ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, “নগর সরকার বা একটি মেয়রের অধীনে সব সেবাদানকারী প্রতিষ্ঠানকে আনতে না পারলে উন্নয়নের সমন্বয় সম্ভব নয়।

এছাড়া নতুন করে প্লট বরাদ্দ দেওয়ার পরিকল্পনা আপাতত নেই বলে জানান রাজউক চেয়ারম্যান। বরং দখলে থাকা প্লটগুলো উদ্ধার করে নিম্ন ও মধ্যবিত্তদের জন্য আবাসনের ব্যবস্থা নেওয়ার কথা বলেন তিনি।

রাজধানীর ভবন নির্মাণে অনিয়ম রোধে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনার কথাও জানান তিনি।

উল্লেখ্য, রাজধানীর নানান এলাকায় এখনো অসংখ্য ভবন অনুমোদনবিহীনভাবে গড়ে উঠছে। এবার রাজউকের পক্ষ থেকে দৃশ্যমান ও কঠোর পদক্ষেপ নেওয়ায় চাপে পড়তে পারেন অসংখ্য ভবন মালিক।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত