আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: ঢাকা ও দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলসহ বিভিন্ন স্থানে শুক্রবার দুপুরে ভূমিকম্প অনুভূত হয়েছে। ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টারের (ইএমএসসি) তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫.৪।
সূত্র জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল খুলনা জেলা শহর থেকে ৪৭ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং সাতক্ষীরা থেকে ১৮ কিলোমিটার দক্ষিণ-পূর্বে। এর গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ৩৫ কিলোমিটার। রাজধানী ঢাকার পাশাপাশি দেশের পার্শ্ববর্তী জেলা এবং ভারতের কিছু অংশেও কম্পন অনুভূত হয়েছে।
প্রাথমিকভাবে জানা গেছে, ভূমিকম্পের ফলে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। নিরাপত্তার দিক বিবেচনা করে সংশ্লিষ্ট এলাকায় পর্যবেক্ষণ ও সতর্কতা জারি রয়েছে।