সর্বশেষ
দিল্লিতে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ, সাময়িক বন্ধ ইন্টারনেট
রাষ্ট্রপতির পদত্যাগের সিদ্ধান্ত, চলতি মাসেই বঙ্গভবন ছাড়তে পারেন সাহাবুদ্দিন
পাকিস্তানে প্রবল বর্ষণে বন্যা ও ভূমিধসে নিহত ৩৭
নারী কেলেঙ্কারিতে পতন: জামায়াত থেকে এমপি নজরুল বহিষ্কার, সাতক্ষীরা-৪ আসনে উপ-নির্বাচন!
ইরানের বিরুদ্ধে হামলায় সহায়তাকারীদের কঠোর সতর্কবার্তা
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল

ট্রাইব্যুনালে মাহমুদুর রহমানের জবানবন্দী: খালেদা জিয়াকে উচ্ছেদ ছিল শেখ হাসিনার পরিকল্পনা

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

নিউজ ডেস্ক: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দ্বিতীয় দিনের জবানবন্দীতে দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান গুরুতর অভিযোগ এনেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে। তিনি বলেন, ক্যান্টনমেন্টের বাড়ি থেকে বেগম খালেদা জিয়াকে উচ্ছেদ ছিল শেখ হাসিনার পূর্বপরিকল্পিত পদক্ষেপ, যেখানে আদালতকে ব্যবহার করা হয়েছিল। এমনকি পরবর্তীতে এক সংবাদ সম্মেলনে শেখ হাসিনা নিজেও এ সিদ্ধান্তের স্বীকারোক্তি দেন।

মঙ্গলবার ট্রাইব্যুনাল-১–এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে আদালত শুরু হলে মাহমুদুর রহমান তার অসম্পূর্ণ জবানবন্দী শেষ করেন। এরপর শেখ হাসিনা ও আসাদুজ্জামান কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী তাকে জেরা করেন।

জাতিসংঘের প্রতিবেদনের প্রসঙ্গ

জবানবন্দীতে তিনি আরও দাবি করেন, জাতিসংঘ মানবাধিকার কমিশনের তদন্ত প্রতিবেদনে স্পষ্টভাবে উল্লেখ আছে—তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আন্দোলন দমন ও গণহত্যার নির্দেশ দিয়েছিলেন। প্রতিদিন রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় কোর কমিটির বৈঠকে পুলিশ, র‍্যাব ও গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা অংশ নিতেন, যেখানে আন্দোলনকারীদের বিরুদ্ধে প্রাণঘাতী শক্তি ব্যবহারের পরিকল্পনা হতো।

মাহমুদুর রহমান বলেন, স্বয়ং প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্দোলনকারীদের হত্যা করে লাশ গুম করার নির্দেশ দেন, যা জাতিসংঘের রিপোর্টে প্রমাণিত হয়েছে।

জেরা ও অতিরিক্ত বক্তব্য

রাষ্ট্রপক্ষের জেরায় তিনি জানান, পুলিশের উচ্চপদস্থ নিয়োগেও শেখ হাসিনা নিজের পছন্দমতো কর্মকর্তাদের বসাতেন। সেনাবাহিনীর প্রতি শেখ হাসিনার বিদ্বেষের প্রমাণ পাওয়া যায় সাবেক ভারতীয় হাইকমিশনার কৃষ্ণান শ্রীনিবাসনের লেখা “দ্য জামদানি রেভোলিউশন” বইতেও, যেটির কোনো তথ্য শেখ হাসিনা কখনো অস্বীকার করেননি।

জবানবন্দী শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মাহমুদুর রহমান বলেন, “শেখ হাসিনা হিটলারকেও ছাড়িয়ে গিয়েছিলেন। হিটলার গণহত্যা চালালেও কখনো ‘হত্যা করে লাশ গুম’ করার নির্দেশ দেননি, অথচ হাসিনা সরাসরি সে নির্দেশ দিয়েছেন।”

প্রসিকিউশনের প্রতিক্রিয়া

চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, একজন গবেষক ও সম্পাদক হিসেবে মাহমুদুর রহমান আদালতে আওয়ামী লীগের অতীত ও বর্তমানের ‘ফ্যাসিস্ট রূপ’ তুলে ধরেছেন। জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের মানবাধিকার রিপোর্টের বিশ্লেষণসহ তার সাক্ষ্য ট্রাইব্যুনালের জন্য গুরুত্বপূর্ণ দলিল হয়ে থাকবে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত