সর্বশেষ
উচ্চ শিক্ষিত হলেই কি মানুষ হওয়া যায়? মানুষ হতে হলে কুরআন সুন্নাহর আলোকে জীবন গড়া আবশ্যকঃ হুসাইন আল আজাদ
১০৪ বছর বয়সে হজ পালন: অদম্য ঈমানের অনুপ্রেরণার প্রতীক ইন্দোনেশিয়ার এমবাহ্ মার্সিয়াহ্
মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ভয়াবহ হামলা, হঠাৎ ভয়ডরহীন বেপরোয়া ইরানের শক্তি প্রদর্শনের রহস্য কী?
আগে স্বাধীন ফিলিস্তিন চাই, ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নই আসে না, ট্রাম্পের আহ্ববানকে পাত্তা না দিয়ে পাকিস্তানের কঠোর বার্তা
সাফ ফুটবলের মসনদে আবারও আওয়ামী আমলের‘দুর্নীতির বরপুত্র’ কাজী সালাউদ্দিন
ছেলেরা উচ্চ শিক্ষিত যুগ্মসচিব ও বুয়েটের শিক্ষক, অথচ নিঃসঙ্গ বাসায় ৪-৫ দিন ধরে মরে পচে পড়েছিলেন এক বৃদ্ধা মা, দেশজুড়ে শিক্ষিত অমানুষ সন্তানদের প্রতি মানুষের তীব্র ক্ষোভ
৭৫ হাজার টাকা বেতনে পল্লী বিকাশ কেন্দ্রে চাকরি, থাকছে প্রভিডেন্ট ফান্ড-উৎসব ভাতা
মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন
খামেনি জীবিত, ধীরে ধীরে আরও সক্রিয় হচ্ছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
কুয়েত-বাহরাইনে কেন হামলা চালালো ইরান? কারণ জানিয়ে তেহরানের কড়া বার্তা
খামেনির জানাজা কবে? ইরান জানালো দাফনের সম্ভাব্য সময়
স্বর্ণের পর এবার রুপাতেও ধস, নতুন দামে চমকে উঠছে বাজার
স্বর্ণের দামে বড় ধাক্কা, এক লাফে ভরিতে কত কমলো জানলে অবাক হবেন!
রাজধানীতে আজ বজ্রসহ বৃষ্টির আভাস, স্বস্তি পেতে পারেন নগরবাসী
কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির, উত্তেজনা নতুন উচ্চতায়

ত্রাণকেন্দ্রে ই*সরা*য়েলি হামলায় ২৭ ক্ষুধার্ত ফিলিস্তিনি নিহত

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

আন্তর্জাতিক ডেস্ক: গাজা উপত্যকার রাফা শহরে মানবিক সহায়তা নিতে আসা ফিলিস্তিনিদের ওপর আবারও গুলি চালিয়েছে ইসরায়েলি বাহিনী। ৩ জুন (মঙ্গলবার) একটি ত্রাণ বিতরণকেন্দ্রের কাছে এই হামলায় অন্তত ২৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বহু মানুষ। স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছে।

ইসরায়েলি পক্ষের দাবি, কিছু লোক নির্ধারিত পথ থেকে সরে যাওয়ায় তাদের দিকে সতর্কতামূলক গুলি ছোড়া হয়। পরে কিছু ‘সন্দেহভাজন’ লক্ষ্য করে গুলি চালানো হয়। তবে বাস্তবে ওই সময় ত্রাণের অপেক্ষায় ক্ষুধার্ত অসংখ্য মানুষ লাইনে দাঁড়িয়ে ছিলেন, যাদের ওপরেই নেমে আসে এই প্রাণঘাতী হামলা।

এই ঘটনার একদিন আগেও গাজায় ত্রাণকেন্দ্রের কাছে গুলিতে নিহত হন আরও ৩ জন। এর আগে ১ জুন মারা যান ৩১ জন। অর্থাৎ, গত কয়েকদিনে ত্রাণের আশায় এসে প্রাণ হারিয়েছেন বহু সাধারণ মানুষ, যাদের মূল লক্ষ্য ছিল একটুখানি খাবার জোগাড় করা।

ইসরায়েল জানায়, একইদিন সকালে গাজার উত্তরে হামাসের সঙ্গে সংঘর্ষে তাদের তিনজন সেনা নিহত হয়েছে। এর জবাবে সামরিক অভিযান চালানো হয়।

এদিকে, ‘গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংগঠন ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সমর্থনে জাতিসংঘ এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর বাইরে গিয়ে ত্রাণ বিতরণ শুরু করেছে। তারা দাবি করেছে, ওইদিন ২১টি ট্রাকের মাধ্যমে নিরাপদে খাবার বিতরণ করা হয়েছে। তবে জাতিসংঘসহ একাধিক আন্তর্জাতিক সংস্থা এই উদ্যোগের সমালোচনা করেছে। তারা বলেছে, এ ধরনের তৎপরতা মানবিক সহায়তার আন্তর্জাতিক নীতিমালার পরিপন্থী।

ঘটনাটি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি বলেন, “ত্রাণের অপেক্ষায় থাকা ক্ষুধার্ত মানুষের ওপর হামলা অত্যন্ত দুঃখজনক ও অমানবিক।” তিনি অবিলম্বে একটি স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের আহ্বান জানান।

২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ইসরায়েলি অভিযান শুরুর পর গাজায় এখন পর্যন্ত ৫৪ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন। অবরুদ্ধ এই ভূখণ্ডে প্রতিদিন বেড়ে চলেছে মৃত্যুর মিছিল, আর খাবার ও পানির অভাবে মানবিক বিপর্যয়ের মুখে দিন কাটাচ্ছেন লাখো ফিলিস্তিনি। এখন এমন এক বাস্তবতা তৈরি হয়েছে, যেখানে জীবনের ঝুঁকি নিয়েও মানুষ ত্রাণ নিতে আসছেন, আর সেখানেও হামলার শিকার হচ্ছেন।

তথ্যসূত্র: রয়টার্স

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত