সর্বশেষ
দিল্লিতে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ, সাময়িক বন্ধ ইন্টারনেট
রাষ্ট্রপতির পদত্যাগের সিদ্ধান্ত, চলতি মাসেই বঙ্গভবন ছাড়তে পারেন সাহাবুদ্দিন
পাকিস্তানে প্রবল বর্ষণে বন্যা ও ভূমিধসে নিহত ৩৭
নারী কেলেঙ্কারিতে পতন: জামায়াত থেকে এমপি নজরুল বহিষ্কার, সাতক্ষীরা-৪ আসনে উপ-নির্বাচন!
ইরানের বিরুদ্ধে হামলায় সহায়তাকারীদের কঠোর সতর্কবার্তা
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল

ত্রাণ বিতরণ কেন্দ্রের কাছে শত শত ফি’লিস্তিনিদের হ*ত্যা করছে অ/ভি/শ/প্ত হা/য়/না ই’সরাইল, তদন্তের আহ্বান জাতিসংঘের

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

আন্তর্জাতিক ডেস্ক: গাজায় ত্রাণ বিতরণ কেন্দ্রের কাছে শত শত ফিলিস্তিনিদের নির্মমভাবে হ*ত্যার ঘটনায় স্বাধীন তদন্তের আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।

রোববার (১ জুন) গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ) পরিচালিত রাফা কেন্দ্র থেকে খাবারের জন্য অপেক্ষমাণ ফিলিস্তিনিদের ওপর গুলি চালানো হয়। রেড ক্রস জানায়, এতে ১৭৯ জন হতাহত হন, যাদের মধ্যে ২১ জন মারা গেছেন। হামাস পরিচালিত সিভিল ডিফেন্স সংস্থার মতে, নিহতের সংখ্যা ৩১।

ইসরাইলি সেনাবাহিনী বেসামরিকদের ওপর গুলি চালানোর অভিযোগ অস্বীকার করে বলেছে, এমন কোনো হামলার প্রমাণ মেলেনি। জিএইচএফও বলেছে, তাদের স্থাপনায় কোনো আক্রমণ হয়নি।

জাতিসংঘ মহাসচিব বলেন, “গাজায় সাহায্য চাইতে গিয়ে ফিলিস্তিনিদের নিহত ও আহত হওয়ার খবরে আমি মর্মাহত। ঘটনার তাৎক্ষণিক ও স্বাধীন তদন্ত চাই, এবং দোষীদের জবাবদিহির আওতায় আনতে হবে।”

ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয় তার এই বক্তব্যকে ‘অপমানজনক’ আখ্যা দিয়ে এক্সে দেওয়া এক পোস্টে ক্ষোভ জানায় এবং হামাসের নাম না নেওয়ায় সমালোচনা করে।

রেড ক্রস জানায়, রাফার ফিল্ড হাসপাতালে আহতদের মধ্যে নারী ও শিশুও ছিল। সবাই জানান, তারা ত্রাণ বিতরণের স্থানে যাচ্ছিলেন।

এমএসএফ ও খান ইউনিসের নাসের হাসপাতালেও আহতদের চিকিৎসা হয়েছে। তারা জানায়, ঘটনাস্থলে ড্রোন, হেলিকপ্টার ও ট্যাংক থেকে গুলি ছোড়া হয়। এমএসএফ-এর এক কর্মীর ভাই নিহত হন।

রাফার আল-আলম গোলচত্বর এলাকায় ট্যাংক থেকে গুলি ছোড়ার বর্ণনা দেন এক স্থানীয় সাংবাদিক। অনলাইনে ছড়ানো ভিডিওতে গুলির শব্দ শোনা যায়, যদিও বিবিসি তা যাচাই করতে পারেনি।

ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) দাবি করেছে, তারা কোনো গুলি চালায়নি এবং হামলার অভিযোগ ভিত্তিহীন। মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডিফ্রিন হামাসকে গুজব ছড়ানোর দায়ে অভিযুক্ত করেন।

সূত্র: বিবিসি

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত