আওয়ার টাইমস নিউজ।
অর্থনীতি ডেস্ক: টানা দুই দফা দাম কমার পর দেশের বাজারে আবারও সোনা ও রুপার দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ১০টা থেকে সংশোধিত মূল্য কার্যকর হয়েছে।
বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। নতুন মূল্য অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণালঙ্কারের দাম ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা নির্ধারণ করা হয়েছে। আগের দাম ছিল ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা।
নতুন মূল্যতালিকা অনুযায়ী:
২২ ক্যারেট সোনা: ২,২৪,১৮২ টাকা প্রতি ভরি
২১ ক্যারেট সোনা: ২,১৪,০৯৩ টাকা প্রতি ভরি
১৮ ক্যারেট সোনা: ১,৮৩,৮৮৩ টাকা প্রতি ভরি
সনাতন পদ্ধতির সোনা: ১,৫০,২৩২ টাকা প্রতি ভরি
সোনার পাশাপাশি রুপার দামও বৃদ্ধি করা হয়েছে। নতুন দামে:
২২ ক্যারেট রুপা: ৪,৭৮২ টাকা প্রতি ভরি
২১ ক্যারেট রুপা: ৪,৫৪৯ টাকা প্রতি ভরি
১৮ ক্যারেট রুপা: ৩,৯০৭ টাকা প্রতি ভরি
সনাতন পদ্ধতির রুপা: ২,৯৭৪ টাকা প্রতি ভরি
বাজুস জানিয়েছে, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই নতুন দাম কার্যকর থাকবে।