সর্বশেষ
মাদক মামলায় ফাঁসিয়ে দেব, বিক্ষোভকারীদের মুম্বাই পুলিশের হুমকির পর দিল্লির আন্দোলন আরো ভয়ংকর হয়ে উঠেছে
দিল্লিতে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ, সাময়িক বন্ধ ইন্টারনেট
রাষ্ট্রপতির পদত্যাগের সিদ্ধান্ত, চলতি মাসেই বঙ্গভবন ছাড়তে পারেন সাহাবুদ্দিন
পাকিস্তানে প্রবল বর্ষণে বন্যা ও ভূমিধসে নিহত ৩৭
নারী কেলেঙ্কারিতে পতন: জামায়াত থেকে এমপি নজরুল বহিষ্কার, সাতক্ষীরা-৪ আসনে উপ-নির্বাচন!
ইরানের বিরুদ্ধে হামলায় সহায়তাকারীদের কঠোর সতর্কবার্তা
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?

দুই মাসের মধ্যে যুক্তরাষ্ট্রের কাছে ক্ষমা চাইতে বাধ্য হবে ভারত: মার্কিন বাণিজ্যমন্ত্রী

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

আন্তর্জাতিক ডেস্ক: আগামী এক থেকে দুই মাসের মধ্যেই ভারত যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার টেবিলে ফিরে আসবে এবং ক্ষমা চেয়ে নতুন বাণিজ্য চুক্তি করতে চাইবে, এমনটাই দাবি করেছেন মার্কিন বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) ব্লুমবার্গ টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে লুটনিক বলেন, যুক্তরাষ্ট্র বিশ্বের সবচেয়ে বড় ভোক্তা দেশ, তাই শেষ পর্যন্ত সবাইকেই আমেরিকার বাজারে ফিরতে হয়। তিনি উল্লেখ করেন, ভারত এখনো বাজার উন্মুক্ত করতে চায় না, রাশিয়ার কাছ থেকে কেনাকাটা বন্ধ করতেও রাজি নয়, আবার ব্রিকস ছাড়তেও অনিচ্ছুক। কিন্তু বাস্তবতা হলো, হয় ডলার ও আমেরিকাকে সমর্থন করতে হবে, নয়তো ৫০ শতাংশ শুল্ক মেনে নিতে হবে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাম্প্রতিক রাশিয়া-চীন বৈঠককে তিনি ‘দম্ভ’ হিসেবে অভিহিত করেন। কানাডার উদাহরণ টেনে তিনি বলেন, “কানাডা পাল্টা শুল্ক বসিয়েছিল, এতে তাদের জিডিপি নেমেছিল মাইনাসে এবং বেকারত্ব বেড়েছিল। শেষ পর্যন্ত ব্যবসার স্বার্থেই তাদের চুক্তিতে আসতে হয়েছে।

এদিকে ভারতের বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল চলতি মাসের শুরুতে আশা প্রকাশ করেছিলেন যে নভেম্বরের মধ্যেই যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তি (বিটিএ) হতে পারে। তবে মার্কিন আলোচক দল ২৫ আগস্ট নিউ দিল্লি সফর স্থগিত করার পর নতুন কোনো বৈঠকের ঘোষণা আসেনি। ভারতীয় কর্মকর্তাদের দাবি, যুক্তরাষ্ট্র আরোপিত বাড়তি ২৫ শতাংশ শুল্ক প্রত্যাহার না করলে আলোচনা শুরু হবে না।

মার্কিন বাণিজ্যমন্ত্রী লুটনিক আবারও জোর দিয়ে বলেন, আমরা বিশ্বের সবচেয়ে বড় ক্রেতা। ভারত বা চীন নিজেদের মধ্যে যতই বিক্রি করুক, শেষ পর্যন্ত তাদের আমাদের বাজারেই আসতে হবে। কারণ ক্রেতাই সব সময় সঠিক।

সূত্র: ব্লুমবার্গ টিভি

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত