আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, অতীতে কোনো দল রাষ্ট্র পরিচালনা করলেও পুরোপুরি দুর্নীতিমুক্ত হতে পারেনি। তিনি বলেন, একটি দল দুর্নীতিতে চারবার চ্যাম্পিয়নও হয়েছে।
শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় সিরাজগঞ্জের উল্লাপাড়ার সরকারি আকবার আলী কলেজ মাঠে জামায়াত এবং তাদের নেতৃত্বাধীন ১০ দলীয় জোটের নির্বাচনী সমাবেশে এই মন্তব্য করেন তিনি।
এছাড়া সিরাজগঞ্জ শহরের ইসলামিয়া সরকারি কলেজে বিকেল সাড়ে ৩টায় ১০ দলীয় জোটের আরেকটি সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে তিনি বলেন, যারা বড় গলায় কথা বলেন, তাদের হাতেই মা-বোনেরা বেশি নির্যাতিত হন। আমরা মা-বোনদের মর্যাদা রক্ষা করতে, ঘরে, চলাচলে ও কর্মস্থলে নিরাপত্তা নিশ্চিত করতে দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ।
ডা. শফিকুর রহমান আরও জানান, আমরা কারও বিরুদ্ধে লাগালাগি বা খোঁচাখুঁচি পছন্দ করি না। তবে আমাদের খোঁচা দিলে তা ফিরিয়ে দেওয়া আমাদের কর্তব্য। আমাদের বাধ্য করবেন না। তিনি সিরাজগঞ্জে গুঁড়া দুধের কারখানা স্থাপন এবং তাঁতশিল্পসহ সব শিল্পকারখানা পুনরায় চালু করার প্রতিশ্রুতিও দেন।
জামায়াত আমির বলেন, আমরা সাড়ে তিন কোটি মানুষের সংগঠন, এবং আমাদের নামে কোনো অভিযোগ নেই।