
আওয়ার টাইমস নিউজ।
অর্থনীতি ডেস্ক: দেশের বাজারে আবারও সোনার দাম কমানো হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নতুন করে ভরিপ্রতি সোনার মূল্য হ্রাসের ঘোষণা দিয়েছে।
বৃহস্পতিবার সকালে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২২ ক্যারেট সোনার ভরিতে ৪ হাজার ৪৩২ টাকা কমানো হয়েছে। নতুন দামে প্রতি ভরি সোনা নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪৭ হাজার ৯৭৭ টাকা।
বাজুস জানায়, আন্তর্জাতিক বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম কমার প্রভাব স্থানীয় বাজারেও পড়েছে। সেই পরিস্থিতি বিবেচনায় এনে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।
নতুন নির্ধারিত দাম ঘোষণার পর থেকেই তা কার্যকর হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি।
বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক বাজারে ওঠানামার কারণে দেশীয় বাজারেও স্বর্ণের দামে এই ধরনের পরিবর্তন নিয়মিতই দেখা যাচ্ছে।




























