সর্বশেষ
দিল্লিতে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ, সাময়িক বন্ধ ইন্টারনেট
রাষ্ট্রপতির পদত্যাগের সিদ্ধান্ত, চলতি মাসেই বঙ্গভবন ছাড়তে পারেন সাহাবুদ্দিন
পাকিস্তানে প্রবল বর্ষণে বন্যা ও ভূমিধসে নিহত ৩৭
নারী কেলেঙ্কারিতে পতন: জামায়াত থেকে এমপি নজরুল বহিষ্কার, সাতক্ষীরা-৪ আসনে উপ-নির্বাচন!
ইরানের বিরুদ্ধে হামলায় সহায়তাকারীদের কঠোর সতর্কবার্তা
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল

নুরের ওপর হামলার দায় সরকারকেই নিতে হবেঃ উপদেষ্টা আসিফ

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

নিউজ ডেস্ক: গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার দায় সরকারকেই নিতে হবে বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

রোববার (৩১ আগস্ট) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

এদিকে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান জানান, নুর সুস্থ হওয়ার পর এ ঘটনায় মামলা করা হবে। তিনি বলেন, “কতিপয় সেনাসদস্য মব করে নুরসহ নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে সামরিক আইনে ব্যবস্থা নিতে হবে।”

রাশেদ আরও জানান, উন্নত চিকিৎসার জন্য নুরকে সিঙ্গাপুর বা যুক্তরাষ্ট্রে নেওয়ার দাবি জানানো হয়েছে। তবে সেনাসদস্যদের বিরুদ্ধে মামলা গ্রহণ করা হবে কিনা, তা নিয়ে সংশয় রয়েছে।

আইএসপিআরের বিবৃতির সমালোচনা করে রাশেদ বলেন, “তারা বলেছে আমাদের ওপর মব হামলা হয়েছে। কিন্তু আমরা তো কার্যালয়ের সামনে সংবাদ সম্মেলন করছিলাম। সেখানে সেনাবাহিনীর কয়েকজন সদস্যই হামলা চালিয়েছে। এটিকে মব বলা যায় না। বরং ওই মব তৈরি করেছে সেনা সদস্যরা।”

তিনি অভিযোগ করেন, সেনাবাহিনী তাদের কার্যালয়ে ভাঙচুর চালিয়েছে এবং বাথরুমে আশ্রয় নেওয়া নেতাকর্মীদের বের করে রক্তাক্ত করেছে। “আমাদের গর্বের প্রতিষ্ঠান সেনাবাহিনীকে কিছু ব্যক্তি রক্ষার জন্য কলুষিত করা হচ্ছে,” যোগ করেন তিনি।

রাশেদ খান আরও জানান, সেনাপ্রধানকে ২৪ ঘণ্টার সময়সীমা দেওয়া হলেও এখনো তিনি তার অবস্থান স্পষ্ট করেননি। “এটি আমাদের কাছে উদ্বেগজনক,” বলেন তিনি।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত