সর্বশেষ
উচ্চ শিক্ষিত হলেই কি মানুষ হওয়া যায়? মানুষ হতে হলে কুরআন সুন্নাহর আলোকে জীবন গড়া আবশ্যকঃ হুসাইন আল আজাদ
১০৪ বছর বয়সে হজ পালন: অদম্য ঈমানের অনুপ্রেরণার প্রতীক ইন্দোনেশিয়ার এমবাহ্ মার্সিয়াহ্
মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ভয়াবহ হামলা, হঠাৎ ভয়ডরহীন বেপরোয়া ইরানের শক্তি প্রদর্শনের রহস্য কী?
আগে স্বাধীন ফিলিস্তিন চাই, ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নই আসে না, ট্রাম্পের আহ্ববানকে পাত্তা না দিয়ে পাকিস্তানের কঠোর বার্তা
সাফ ফুটবলের মসনদে আবারও আওয়ামী আমলের‘দুর্নীতির বরপুত্র’ কাজী সালাউদ্দিন
ছেলেরা উচ্চ শিক্ষিত যুগ্মসচিব ও বুয়েটের শিক্ষক, অথচ নিঃসঙ্গ বাসায় ৪-৫ দিন ধরে মরে পচে পড়েছিলেন এক বৃদ্ধা মা, দেশজুড়ে শিক্ষিত অমানুষ সন্তানদের প্রতি মানুষের তীব্র ক্ষোভ
৭৫ হাজার টাকা বেতনে পল্লী বিকাশ কেন্দ্রে চাকরি, থাকছে প্রভিডেন্ট ফান্ড-উৎসব ভাতা
মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন
খামেনি জীবিত, ধীরে ধীরে আরও সক্রিয় হচ্ছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
কুয়েত-বাহরাইনে কেন হামলা চালালো ইরান? কারণ জানিয়ে তেহরানের কড়া বার্তা
খামেনির জানাজা কবে? ইরান জানালো দাফনের সম্ভাব্য সময়
স্বর্ণের পর এবার রুপাতেও ধস, নতুন দামে চমকে উঠছে বাজার
স্বর্ণের দামে বড় ধাক্কা, এক লাফে ভরিতে কত কমলো জানলে অবাক হবেন!
রাজধানীতে আজ বজ্রসহ বৃষ্টির আভাস, স্বস্তি পেতে পারেন নগরবাসী
কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির, উত্তেজনা নতুন উচ্চতায়

পবিত্র মক্কা নগরীতে আজ থেকে শুরু হলো হজের আনুষ্ঠানিকতা

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্ব মুসলিম উম্মাহর পবিত্রতম তীর্থভূমি মক্কায় আজ বুধবার (৪ জুন ২০২৫) থেকে শুরু হয়েছে এবারের হজের আনুষ্ঠানিকতা। আরবি ক্যালেন্ডারের ৮ জিলহজ তারিখে শুরু হয়ে ১৩ জিলহজ পর্যন্ত চলে পবিত্র হজের যাবতীয় কার্যক্রম। সৌদি আরবে ৭১টি দেশ থেকে ইতোমধ্যে ৩৩১৪টি ফ্লাইটে লাখো হজযাত্রী পৌঁছেছেন বলে জানিয়েছে দেশটির হজ কর্তৃপক্ষ।

সৌদি আরব সরকার এবারও নিরাপত্তা, চিকিৎসা, যাতায়াত এবং প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনায় ব্যাপক প্রস্তুতির ঘোষণা দিয়েছে। ‘আল মাশায়ের আল মুগাদ্দাসা’ মেট্রো সার্ভিস, যা ‘স্যাক্রেড সাইটস ট্রেন লাইন’ নামেও পরিচিত, তা হজের সাত দিনে প্রায় ৪৯০০ বার চলাচল করবে। এর মাধ্যমে আনুমানিক ২০ লাখ হজযাত্রীকে আরামদায়ক যাতায়াত সেবা প্রদান করা হবে।

এছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) প্রযুক্তির মাধ্যমে প্রায় ৭৪০০ কিলোমিটার সড়ক স্ক্যান ও রক্ষণাবেক্ষণ করা হয়েছে। প্রস্তুত রাখা হয়েছে অন্তত ২৫ হাজার বাস, যা প্রযুক্তিগত তদারকির আওতায় থাকবে।

পরিবহন ও লজিস্টিক সার্ভিস বিভাগের মুখপাত্র সালেহ আল জাওয়াইদ জানান, হারামাইন হাইস্পিড রেলওয়ের ট্রিপ সংখ্যা গত বছরের তুলনায় ৭৫ শতাংশ বৃদ্ধি করা হয়েছে, যাতে যাত্রী পরিবহন আরও দ্রুত ও কার্যকর হয়।

হজ চলাকালে মক্কা, মদিনা ও পবিত্র স্থানগুলোতে ৪জি ও ৫জি নেটওয়ার্ক কভারেজ ৯৯ শতাংশ পর্যন্ত সম্প্রসারণ করা হয়েছে। স্থাপন করা হয়েছে ১০ হাজার ৫০০ ওয়াইফাই হটস্পট, যা হজযাত্রীদের দ্রুতগতির ইন্টারনেট ব্যবস্থায় সহায়তা করবে।

সৌদি আরবের ইতিহাসে প্রযুক্তিনির্ভর এমন আয়োজন এবারের হজকে করেছে অনন্য ও সময়োপযোগী। সর্বোপরি, বিশ্ব মুসলিমদের জীবনের শ্রেষ্ঠতম ইবাদত হজ পালনে যেন কোনো প্রকার অসুবিধা না হয়, সে বিষয়ে সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে কর্তৃপক্ষ।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত