সর্বশেষ
আন্তর্জাতিক
আন্তর্জাতিক
জাতীয় সংবাদ
৭৫ হাজার টাকা বেতনে পল্লী বিকাশ কেন্দ্রে চাকরি, থাকছে প্রভিডেন্ট ফান্ড-উৎসব ভাতা
মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন
খামেনি জীবিত, ধীরে ধীরে আরও সক্রিয় হচ্ছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
কুয়েত-বাহরাইনে কেন হামলা চালালো ইরান? কারণ জানিয়ে তেহরানের কড়া বার্তা
খামেনির জানাজা কবে? ইরান জানালো দাফনের সম্ভাব্য সময়
স্বর্ণের পর এবার রুপাতেও ধস, নতুন দামে চমকে উঠছে বাজার
স্বর্ণের দামে বড় ধাক্কা, এক লাফে ভরিতে কত কমলো জানলে অবাক হবেন!
রাজধানীতে আজ বজ্রসহ বৃষ্টির আভাস, স্বস্তি পেতে পারেন নগরবাসী
কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির, উত্তেজনা নতুন উচ্চতায়
বৃষ্টি কমতেই বাড়ছে দূষণ, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ১২তম
ইসলামী ব্যাংক নিয়ে ‘জোরজবরদস্তি’ করলে ভালো ফল হবে না: ডা. শফিকুর রহমান
বিদ্যুতের দাম আবারও বাড়ছে? আজই আসছে নতুন মূল্যহার ঘোষণা

পবিত্র হজ আজ

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ইসলামী ডেস্ক: আজ পবিত্র হজের মূল দিন। ভোর হতেই সাদা ইহরামে লাখো মুসল্লির উপস্থিতিতে মুখর হয়ে উঠেছে ঐতিহাসিক আরাফাতের ময়দান। চারদিকে ধ্বনিত হচ্ছে, “লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইকা লা শারিকা লাকা লাব্বাইক।” আল্লাহর সন্তুষ্টি, গুনাহ মাফ ও আত্মশুদ্ধির আশায় বিশ্বের নানা প্রান্ত থেকে আসা মুসলমানরা আজ একত্রিত হয়েছেন ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ ইবাদত পালনে।

হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ রুকন হিসেবে ৯ জিলহজ হাজিরা সূর্যাস্ত পর্যন্ত আরাফাতের ময়দানে অবস্থান করবেন। সেখানে তারা নামাজ, দোয়া, তওবা ও জিকিরে সময় কাটাবেন।
হজের খুতবা প্রদান করবেন মসজিদে নববীর ইমাম ও খতিব শায়খ আলী বিন আবদুর রহমান আল-হুজাইফি। খুতবার পর হাজিরা একসঙ্গে জোহর ও আসরের নামাজ আদায় করবেন।

বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা প্রায় ২০ লাখ মুসল্লি এবারের হজে অংশ নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। এর মধ্যে বাংলাদেশি হজযাত্রীর সংখ্যা ৭৮ হাজারের বেশি।
সূর্যাস্তের পর হাজিরারা মুজদালিফার উদ্দেশে রওনা হবেন। সেখানে রাতযাপন শেষে মিনায় গিয়ে শয়তানকে প্রতীকী পাথর নিক্ষেপ করবেন। এরপর পর্যায়ক্রমে পশু কোরবানি, মাথা মুণ্ডন এবং তাওয়াফে জিয়ারতের মাধ্যমে হজের গুরুত্বপূর্ণ আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন।

হজ উপলক্ষে মক্কা, মিনা, আরাফাত ও মুজদালিফা এলাকায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে সৌদি সরকার। হাজিদের নিরাপত্তা ও সেবায় নিয়োজিত রয়েছেন বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও স্বাস্থ্যকর্মী। তীব্র গরম মোকাবিলায় বিশেষ ব্যবস্থাও নেওয়া হয়েছে।

বিশ্ব মুসলিমের এই মহাসম্মিলন ঘিরে পবিত্র ভূমিতে সৃষ্টি হয়েছে এক আবেগঘন ও আত্মিক পরিবেশ। লাখো কণ্ঠের তাওহিদের ধ্বনিতে আজ যেন কেঁপে উঠছে আরাফাতের প্রান্তর।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত