আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: রাজধানীতে পহেলা বৈশাখ উপলক্ষে আয়োজিত এক বৈশাখী শোভাযাত্রার আগে বক্তব্যে সাইফুল আলম বলেছেন, বাংলাদেশে পহেলা বৈশাখ একটি সাংস্কৃতিক ঐতিহ্য, যা সবাই মিলে ধারণ করা উচিত।
মঙ্গলবার (১৪ এপ্রিল) আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, দেশের সব মানুষকে সঙ্গে নিয়ে সব ধরনের সংস্কৃতিকে লালন ও পালন করা হবে। ইসলামের মূল দর্শন সম্পর্কে ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, ইসলাম কখনো স্থানীয় সংস্কৃতির সঙ্গে বিরোধ করে না, যদি তা তাওহীদ ও রিসালতের সঙ্গে সাংঘর্ষিক না হয়।
তিনি আরও বলেন, ইসলামের এই বৈশিষ্ট্যের কারণেই বিভিন্ন ভাষা, মত ও সংস্কৃতির মানুষ ইসলামের ছায়াতলে একত্রিত হয়েছিল। সেই ধারাবাহিকতায় বাংলাদেশেও পহেলা বৈশাখ উদযাপন একটি গ্রহণযোগ্য সাংস্কৃতিক প্রকাশ।
বক্তব্যে তিনি স্মরণ করিয়ে দেন, মানুষের কল্যাণ বা অকল্যাণের নিয়ন্ত্রণ কোনো উৎসব বা সংস্কৃতির হাতে নয়, বরং একমাত্র সৃষ্টিকর্তার হাতে। পাশাপাশি তিনি গ্রামীণ সংগীতের ঐতিহ্যের কথাও তুলে ধরেন, যা এখনও মানুষের অনুভূতিকে নাড়া দেয়।