সর্বশেষ
উচ্চ শিক্ষিত হলেই কি মানুষ হওয়া যায়? মানুষ হতে হলে কুরআন সুন্নাহর আলোকে জীবন গড়া আবশ্যকঃ হুসাইন আল আজাদ
১০৪ বছর বয়সে হজ পালন: অদম্য ঈমানের অনুপ্রেরণার প্রতীক ইন্দোনেশিয়ার এমবাহ্ মার্সিয়াহ্
মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ভয়াবহ হামলা, হঠাৎ ভয়ডরহীন বেপরোয়া ইরানের শক্তি প্রদর্শনের রহস্য কী?
আগে স্বাধীন ফিলিস্তিন চাই, ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নই আসে না, ট্রাম্পের আহ্ববানকে পাত্তা না দিয়ে পাকিস্তানের কঠোর বার্তা
সাফ ফুটবলের মসনদে আবারও আওয়ামী আমলের‘দুর্নীতির বরপুত্র’ কাজী সালাউদ্দিন
ছেলেরা উচ্চ শিক্ষিত যুগ্মসচিব ও বুয়েটের শিক্ষক, অথচ নিঃসঙ্গ বাসায় ৪-৫ দিন ধরে মরে পচে পড়েছিলেন এক বৃদ্ধা মা, দেশজুড়ে শিক্ষিত অমানুষ সন্তানদের প্রতি মানুষের তীব্র ক্ষোভ
৭৫ হাজার টাকা বেতনে পল্লী বিকাশ কেন্দ্রে চাকরি, থাকছে প্রভিডেন্ট ফান্ড-উৎসব ভাতা
মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন
খামেনি জীবিত, ধীরে ধীরে আরও সক্রিয় হচ্ছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
কুয়েত-বাহরাইনে কেন হামলা চালালো ইরান? কারণ জানিয়ে তেহরানের কড়া বার্তা
খামেনির জানাজা কবে? ইরান জানালো দাফনের সম্ভাব্য সময়
স্বর্ণের পর এবার রুপাতেও ধস, নতুন দামে চমকে উঠছে বাজার
স্বর্ণের দামে বড় ধাক্কা, এক লাফে ভরিতে কত কমলো জানলে অবাক হবেন!
রাজধানীতে আজ বজ্রসহ বৃষ্টির আভাস, স্বস্তি পেতে পারেন নগরবাসী
কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির, উত্তেজনা নতুন উচ্চতায়

পাকিস্তানের বিরুদ্ধে ‘অ্যাকশন’নিতে তিন বাহিনীকে পূর্ণ স্বাধীনতা দিলেন মোদি

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

আন্তর্জাতিক ডেস্ক: কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর সাম্প্রতিক সন্ত্রাসী হামলার পর ভারত সরকার দেশটির তিন বাহিনীকে ‘পুরোপুরি স্বাধীনতা’ দিয়েছে পাল্টা জবাব দিতে। মঙ্গলবার (২৯ এপ্রিল) এক উচ্চপর্যায়ের নিরাপত্তা বৈঠকে এই সিদ্ধান্ত নেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতের এনডিটিভির বরাতে এ তথ্য জানা গেছে।

বৈঠকে উপস্থিত ছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল ও চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান। বৈঠকে মোদি বলেন, “সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই আমাদের অঙ্গীকার, আর এতে সেনাবাহিনীর ওপর রয়েছে আমার পূর্ণ আস্থা।”

প্রধানমন্ত্রীর এই ঘোষণা আসার পরপরই বৈঠক করে ভারতের মন্ত্রিসভার রাজনৈতিক বিষয়ক কমিটি (সিসিএস)। এতে অংশ নেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, অর্থমন্ত্রী নির্মলা সীতারমন, পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও অন্যান্য জ্যেষ্ঠ সদস্যরা।

কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ ওই হামলায় অন্তত ২৬ জন প্রাণ হারান। এ ঘটনায় সরাসরি প্রতিবেশী পাকিস্তানকে দায়ী করেছে ভারত। তবে ইসলামাবাদ এই অভিযোগ নাকচ করে দিয়েছে।

হামলার পর দিল্লি একাধিক কূটনৈতিক এবং প্রতিরক্ষা সম্পর্কিত সিদ্ধান্ত নিয়েছে—এর মধ্যে রয়েছে সীমান্ত আংশিকভাবে বন্ধ রাখা, পাকিস্তানি কূটনীতিকদের সংখ্যা কমানো, ভিসা প্রক্রিয়া স্থগিত এবং দীর্ঘদিনের সিন্ধু পানি চুক্তির বাস্তবায়ন স্থগিত করার মতো পদক্ষেপ।

উল্টো প্রতিক্রিয়া জানিয়ে পাকিস্তানও ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক স্থগিতের ঘোষণা দিয়েছে। পাশাপাশি দেশটি আকাশসীমা ও ওয়াঘা সীমান্ত বন্ধ করে দিয়েছে।

হামলার পর থেকে দুই দেশের নিয়ন্ত্রণরেখায় পাল্টাপাল্টি গুলিবিনিময়ের খবর পাওয়া গেছে। এতে আবারও ভারত-পাকিস্তান সম্পর্ক এক উত্তপ্ত পরিস্থিতির মুখে পড়েছে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত