সর্বশেষ
দিল্লিতে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ, সাময়িক বন্ধ ইন্টারনেট
রাষ্ট্রপতির পদত্যাগের সিদ্ধান্ত, চলতি মাসেই বঙ্গভবন ছাড়তে পারেন সাহাবুদ্দিন
পাকিস্তানে প্রবল বর্ষণে বন্যা ও ভূমিধসে নিহত ৩৭
নারী কেলেঙ্কারিতে পতন: জামায়াত থেকে এমপি নজরুল বহিষ্কার, সাতক্ষীরা-৪ আসনে উপ-নির্বাচন!
ইরানের বিরুদ্ধে হামলায় সহায়তাকারীদের কঠোর সতর্কবার্তা
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল

পাকিস্তানের সঙ্গে উত্তেজনায় ভারতের জড়িত থাকার অভিযোগ ভিত্তিহীন: আফগান প্রতিরক্ষামন্ত্রী

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক সীমান্ত উত্তেজনায় ভারতের কোনো ভূমিকা নেই বলে স্পষ্ট জানিয়েছেন আফগান তালেবান সরকারের প্রতিরক্ষামন্ত্রী মৌলভী মোহাম্মদ ইয়াকুব মুজাহিদ।

সোমবার আফগান গণমাধ্যম টোলো নিউজ-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, আফগানিস্তান ও পাকিস্তান প্রতিবেশী দেশ। তাদের মধ্যে বিরোধ বা সংঘাত কোনো পক্ষেরই জন্য লাভজনক নয়। বরং সম্পর্ক হওয়া উচিত পারস্পরিক শ্রদ্ধা ও সুপ্রতিবেশী নীতির ভিত্তিতে।

ভারতের সম্পৃক্ততা নিয়ে উঠা প্রশ্নের জবাবে তিনি তা সরাসরি অস্বীকার করেন। তাঁর ভাষায়, এই অভিযোগগুলো সম্পূর্ণ ভিত্তিহীন। আফগানিস্তানের নীতি স্পষ্ট, আমাদের ভূমি কোনো বিদেশি দেশের বিরুদ্ধে ব্যবহৃত হবে না।

মৌলভী ইয়াকুব আরও বলেন, আফগানিস্তান কারও সঙ্গে বৈরিতা চায় না। আমরা আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানে বিশ্বাসী। উত্তেজনা নয়, বরং সম্পর্ক জোরদার করাই আমাদের লক্ষ্য।

তিনি জোর দিয়ে বলেন, যদি কোনো দেশ আফগানিস্তান আক্রমণ করে, আমরা সাহসের সঙ্গে নিজেদের ভূমি রক্ষা করব। আফগানরা শতাব্দীর পর শতাব্দী ধরে মাতৃভূমির জন্য লড়াই করে এসেছে।

এ সময় তিনি পাকিস্তান সরকারের সমালোচনা করে বলেন, পাকিস্তান তাদের রাজনৈতিক প্রতিপক্ষদের ‘সন্ত্রাসী’ হিসেবে চিহ্নিত করে, অথচ ‘সন্ত্রাসী’ শব্দটির কখনোই সুনির্দিষ্ট সংজ্ঞা দেওয়া হয়নি।

আফগান প্রতিরক্ষামন্ত্রী শেষে পুনর্ব্যক্ত করেন, আফগানিস্তান কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতে চায় না এবং প্রতিবেশী দেশগুলোর সঙ্গে শান্তিপূর্ণ সহাবস্থানেই বিশ্বাসী।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত