সর্বশেষ
দিল্লিতে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ, সাময়িক বন্ধ ইন্টারনেট
রাষ্ট্রপতির পদত্যাগের সিদ্ধান্ত, চলতি মাসেই বঙ্গভবন ছাড়তে পারেন সাহাবুদ্দিন
পাকিস্তানে প্রবল বর্ষণে বন্যা ও ভূমিধসে নিহত ৩৭
নারী কেলেঙ্কারিতে পতন: জামায়াত থেকে এমপি নজরুল বহিষ্কার, সাতক্ষীরা-৪ আসনে উপ-নির্বাচন!
ইরানের বিরুদ্ধে হামলায় সহায়তাকারীদের কঠোর সতর্কবার্তা
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল

পাকিস্তানের সাথে যু’দ্ধে নিজেদের কতজন সৈনিক মারা গেল জানালো ভারত

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

আন্তর্জাতিক ডেস্ক: জম্মু ও কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার জবাবে চালানো ‘অপারেশন সিঁদুর’-এ ভারতের অন্তত পাঁচ সেনা নিহত হওয়ার কথা নিশ্চিত করেছে ভারতীয় সেনাবাহিনী। শনিবার আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সেনাবাহিনীর মুখপাত্র বলেন, “আমরা সশস্ত্র বাহিনীর পাঁচজন সহকর্মীকে হারিয়েছি। তাদের আত্মত্যাগ জাতির কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে।”

সেনাবাহিনীর পক্ষ থেকে আরও জানানো হয়, ৭ থেকে ১০ মে পর্যন্ত চলমান সংঘাতে নিয়ন্ত্রণ রেখা (এলওসি) বরাবর পাকিস্তানের আনুমানিক ৩৫ থেকে ৪০ সেনা নিহত হয়েছে। এই সময় ভারত-পাকিস্তানের মধ্যে তীব্র গোলাগুলির ঘটনা ঘটে।

‘অপারেশন সিঁদুর’ শুরু হয় ৭ মে ভোরে, যেখানে পাকিস্তান এবং পাকিস্তান-অধিকৃত কাশ্মীরের অন্তত ৯টি সন্ত্রাসী অবকাঠামো লক্ষ্য করে ভারত হামলা চালায়। প্রতিটি প্রতিক্রিয়া ভারতীয় বাহিনীর পরিকল্পনার অংশ ছিল বলে জানায় নয়াদিল্লি।

ভারতীয় সেনাবাহিনী জানায়, প্রথমে তারা শুধু সন্ত্রাসী ঘাঁটিগুলোকে লক্ষ্য করলেও, পাকিস্তানের পাল্টা আকাশপথে হামলার জবাবে ভারী অস্ত্র ব্যবহারে বাধ্য হয় ভারত। এতে পাকিস্তান পক্ষেও হতাহতের ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে, যদিও তা এখনো মূল্যায়নের পর্যায়ে রয়েছে।

যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয় যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় শনিবার রাতে। কিন্তু তার কয়েক ঘণ্টার মধ্যেই পাকিস্তান চুক্তি লঙ্ঘন করে নতুন হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে ভারত। লেফটেন্যান্ট জেনারেল রাজিব ঘাই জানিয়েছেন, যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘনের বিষয়ে পাকিস্তানের সেনাপ্রধানকে হটলাইনে সতর্কবার্তা পাঠানো হয়েছে।

এই উত্তেজনার সূত্রপাত ঘটে ২২ এপ্রিল, যখন কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হন, যাদের অধিকাংশই ছিলেন পর্যটক। ভারত এই হামলার দায় পাকিস্তানের ওপর চাপালেও ইসলামাবাদ তা সরাসরি অস্বীকার করেছে।

ভারত দাবি করেছে, পাকিস্তানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করে তারা শক্তিশালী প্রত্যাঘাত দিয়েছে এবং পাকিস্তানের একাধিক সামরিক লক্ষ্যবস্তু ধ্বংস করেছে, যার মধ্যে বিমানঘাঁটিও রয়েছে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত