আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: পবিত্র ঈদুল ফিতরের শুভ মুহূর্তে পুরান ঢাকার ৩৬ নম্বর ওয়ার্ডে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে উপহার বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান হামিদ সরাসরি উপহার পৌঁছে দেন এবং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আবু তাহের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন।
হামিদ বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় এই উদ্যোগ মানুষের পাশে দাঁড়ানোর প্রতীক। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জনকল্যাণমূলক নীতি অনুযায়ী এই সহায়তা নিয়মিতভাবে চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়।