সর্বশেষ
দিল্লিতে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ, সাময়িক বন্ধ ইন্টারনেট
রাষ্ট্রপতির পদত্যাগের সিদ্ধান্ত, চলতি মাসেই বঙ্গভবন ছাড়তে পারেন সাহাবুদ্দিন
পাকিস্তানে প্রবল বর্ষণে বন্যা ও ভূমিধসে নিহত ৩৭
নারী কেলেঙ্কারিতে পতন: জামায়াত থেকে এমপি নজরুল বহিষ্কার, সাতক্ষীরা-৪ আসনে উপ-নির্বাচন!
ইরানের বিরুদ্ধে হামলায় সহায়তাকারীদের কঠোর সতর্কবার্তা
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল

পেহেলগামে হামলার দায় অস্বীকার, ভারতের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ তুললো টিআরএফ

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

আন্তর্জাতিক ডেস্ক: কাশ্মীরের পেহেলগামে সম্প্রতি পর্যটকদের ওপর হামলার ঘটনায় নিজেদের সংশ্লিষ্টতার অভিযোগ অস্বীকার করেছে ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ (টিআরএফ)। ভারতীয় কর্তৃপক্ষের অভিযোগকে ‘ভিত্তিহীন’ ও ‘পূর্বপরিকল্পিত প্রচারণা’ বলে মন্তব্য করেছে সংগঠনটি।

টিআরএফ এক বিবৃতিতে দাবি করেছে, হামলার দায় স্বীকার করে যে পোস্ট প্রকাশিত হয়েছিল, সেটি তাদের নিয়ন্ত্রিত নয়। বরং ‘রাষ্ট্র-সমর্থিত সাইবার আক্রমণের’ মাধ্যমে ওই পোস্ট ছড়ানো হয়েছে বলে অভিযোগ তাদের। সংগঠনটির দাবি, অভ্যন্তরীণ তদন্তে এর প্রমাণও মিলেছে।

তাদের মতে, ভারতীয় সাইবার গোয়েন্দারা কাশ্মীরের প্রতিরোধ আন্দোলনকে কলঙ্কিত করতে এবং রাজনৈতিক বাস্তবতা আড়াল করতে এমন মিথ্যা প্রচারণা চালাচ্ছে। টিআরএফ আরও বলেছে, অতীতেও কাশ্মীরি প্রতিরোধ আন্দোলন প্রশ্নবিদ্ধ করতে এ ধরনের কর্মকাণ্ড চালানো হয়েছিল।

২০১৯ সালে গঠিত টিআরএফ নিজেদের কাশ্মীরের ‘স্বাধীনতা আন্দোলনের অংশ’ হিসেবে পরিচয় দেয়। তারা সাধারণত টেলিগ্রাম ও অন্যান্য সামাজিক মাধ্যমে নিজেদের বক্তব্য প্রচার করে। যদিও বিভিন্ন বিশ্লেষকের ধারণা, সংগঠনটির পেছনে পাকিস্তানের লস্কর-ই-তইয়েবা গোষ্ঠীর সম্পৃক্ততা রয়েছে। তবে টিআরএফ নিজেদের প্রচারে ধর্মীয় ভাষার বদলে ‘প্রতিরোধ’-ভিত্তিক ভাষা ব্যবহার করে।

সংগঠনটি কাশ্মীরে ভারতীয় বাহিনীর বিরুদ্ধে ছোট ছোট সশস্ত্র হামলা ও টার্গেট কিলিংয়ে জড়িত থাকার দাবি করে। টিআরএফ-এর ভাষ্য, তাদের চূড়ান্ত লক্ষ্য কাশ্মীরকে ভারতের নিয়ন্ত্রণমুক্ত করা।

উল্লেখ্য, ২০২৩ সালে ভারত সরকার টিআরএফ-কে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে ঘোষণা করে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত