আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী হিসেবে সচিব পদমর্যাদায় নিয়োগ পেয়েছেন বিএনপি নেতা রাশেদ খাঁন।
জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে। পরে সোমবার (২০ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বিষয়টি নিশ্চিত করেন রাশেদ খাঁন। তিনি নিয়োগসংক্রান্ত প্রজ্ঞাপনের একটি কপিও প্রকাশ করেন।
ফেসবুক পোস্টে তিনি মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানান। একই সঙ্গে দায়িত্ব সঠিকভাবে পালনের জন্য সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন।
রাশেদ খাঁন বলেন, নতুন দায়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করতে তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন এবং এ পথচলায় সবার সমর্থন প্রত্যাশা করেন।